নুড়ি ও আমি // ভানু পুরকায়স্থ

ঘৃণাভরে হলেওবা কিছু বলে যাও
পথচারীটিকে
কেননা আমিতো
পথহারা আমি
পথ ফেলে দিয়ে
অপথের মোহজালে বাঁধা পড়ে গেছি
ভালোবেসে নিয়েছি গলায়
পথপার্শ্বে পড়ে থাকা ক্ষুদ্র নুড়ি টিকে
ওটাকে কি তুচ্ছ করে
ফেলে দেয়া যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ