রক্তলেখা // পার্থ মোদক

শান্তির ললিত বাণী নয়, এবার রক্ত দিয়ে লিখবো।
হৃদয়ের কথা, ব্যক্তিগত সুখ-বেদনা পাশ ফিরুক।
কলমের প্রতিটি ছত্রে হানবো কঠোর প্রতিঘাত -
মসির প্রতিটি আঁচড়ে অসির বিদ্যুৎ।
মানুষের কান্না ঘামের নুনে সুখা কলমের ধাত্র করবো তরল।
 স্বদেশ, আত্মনির্ভরতা, অত্যাচার এই ধরণের শব্দগুলিই নির্বাচন করবো।
লিখবো বীর শহীদদের অমর গাথা।
যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধ জয়ের ভেরী বাজবে কবিতায়।
সহস্র নাগিনীরা ধেয়ে আসার সময়  শান্তির ললিত বাণীরা এন্টিভেরামে রূপান্তরিত হোক।
ধ্বংস হোক সমস্ত বিষ নিঃশ্বাস।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ