জল কন্যা // গোবিন্দ ধর

জল জল চারিধারে জল।মাঝে একটি পাথর।এই পাথর ভেদ করে গাছপালা সবুজ।আর এই সবুজে ডুবে যাচ্ছে প্রাচীন সূর্য।এমন সময় ঘটনাটি ঘটলো।কি এমন ঘটনা?অপূর্ব দেখলো সবুজে ঘেরা এই দ্বীপ থেকে আলো টিকরে পড়ছে।পড়ন্ত সূর্যের  আলো ছাপিয়ে লাল আলো।ভালোভাবে দেখলে একটি সদ্য বয়সন্ধি পেরনো মেয়ের অবয়ব বুঝা যায়।ব্রহ্মপুত্রের স্টীমার ধরে অবয়ব আবিস্কারে বেরিয়ে পড়লো তখনই অপূর্ব।যেতে যেতে সন্ধ্যা হয়।ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে অন্ধকার গ্রাস করছে।লাল আলোর অবয়ব জলে মিশে এখন আর দৃশ্য নয়।লাল কাল কাল লাল জল শুধু জল তরঙ্গ।অপূর্বের মনেও জলকন্যার তরঙ্গ বইছে।এক বুক তৃষ্ণা ব্রহ্মপুত্রের স্রোতের মতো অপূর্বের মনে টেউ তুলে জলকন্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ