মাটির কাছাকাছি // জয়শ্রী রায়

আকাশচুম্বী অট্টালিকার সবটুকু মনে হয় --
মস্তিষ্কের অচলতা--
জীবনের পান্ডুলতা নিয়ে মানুষ আজ ধূলোমাখা।
সমগ্র পরিস্থিতির অন্তরালে ঢেউ খেলে যায়
বিষন্ন বোধের পট পরিবর্তন।
আগ্রাসী আর্তনাদে-রুচি,দৃশ্যপট,মূলভাব,
আঘ্রাণ ও অস্তিত্বের প্রতিটি পদক্ষেপে এগিয়ে
চলেছে প্রতিনিয়ত গতি ও প্রকৃতি।

আমি-তুমি-সে----সকলেই পক্ষীরাজ
দুরু দুরু বুকে তীক্ষ্ণ,তেজী ঘোড়ার উল্লাস চায়
নিবিড় করা নিবিড়তা,
মেঘের পর্দা সরিয়ে
স্বপ্নের সওদাগড় নিমগ্ন
আপন আয়তন।

শিল্পীর পটে আঁকা খড়কুটো, ইটবালি----
আর ধানরঙা আলোক সবুজ মাঠের ইশারায়
কিন্দু কিন্দু নিষ্পাপ শিশিরের সোহাগে
জীবনকে দেখ সাগরতলিতে
নতুবা দগ্ধ বিস্ফোরণের মাঝদরিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ