মনে মনে // প্রাণজি বসাক

এ অবধি পৌঁছে আমি প্রকৃতির কাছে দাঁড়াই
গায়ে রোদ পড়ে মাথায় পড়ে বৃষ্টির বারিধারা
মনে মনে হাসি মনে মনে কাঁদি মনে মনে বাঁচি
ঠোঁটে হাসি ফোটে না চোখে ভাসে অশ্রুকণা
আলোময় ছবি নয়তো বা ছবিময় আলোছায়া

চোখে রঙ চড়িয়ে দেখি বিবিধ রঙিন রুমাল
মহাজাগতিক রশ্মি ছুটে চলে যায় দূরদূরান্ত
আমি হারাই গতিবেগ আর বৃত্তের ভেতরে ঘুরি

মাঝে মাঝে ভুল হয় আঁধারকে কাছে ডাকি
মাঝে মাঝে তোমার চোখে দেখি গভীর দীঘি
মাঝে মাঝে ঘুম আসে না হারিয়ে যায় ঠিকানা
মাঝে মাঝে তোমার হাতে দেখি রক্তবিষ ফণা
আমি ভয়ে মরি প্রতিদিন মরি প্রতিদিন বাঁচি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ