এই পৃথিবীর মধ্যে আছে অন্য এক পৃথিবী
একান্ত আপন;যে পৃথিবীতে আলাদা ভাবে
বলতে হয় না আমার স্বপ্ন আর কষ্টের কথা
যে পৃথিবী নিজে থেকেই চিনতে পারে আমার
সব রাগ আর অভিমান;যে পৃথিবীতে শুধু মাত্র
স্নেহ আর ভালোবাসাই প্রাসঙ্গিক, অবান্তর
সব মিথ্যা আর মুখোশ;সে পৃথিবী আমার,
শুধু আমার;আশ্রয় পাই নিশ্চিত।
0 মন্তব্যসমূহ