বর্ষার উপহার // সম্পা বৈদ্য

মন মাতানো সৌরভে পাগল করে কদমের সুভাস!
তোমার বাগানের আমাকে দেয়া বর্ষার প্রথম উপহার!
 রজনীগন্ধা, মালতিলতা, চালতা, জুঁই আর কেয়া!
 গন্ধরাজ, রঙ্গন, রক্তজবা, টগর,  ঘণ্টাফুলের উজ্জ্বলতা হয়নি ম্লান!
 ভরা বাদল দিনে স্বর্ণচাঁপা বাতাসে ছড়ায় অনুপম সুবাস। 
ভেজা বাতাসে ভেসে বেড়ায় বেলি আর বকুলের সুগন্ধ!

 ঘন সবুজ পাতার ভিড়ে থোকা থোকা  যূথী ফুল!
 বাগানের হৃদয় জুড়ে   নানারঙের দোপাটি,
 গোলাপি, লাল, বেগুনি, আকাশি, নীল আর সাদা!

সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দেয় বেগুনি রঙের কলমি আর কচুরিপানার ফুল!
বৃষ্টিতে গা ধুয়ে সবুজ পাতার শাড়ি পরে দোলনচাঁপা।
 সন্ধ্যার সুগন্ধি সাদা ফুল আমায় মাতাল করে বারবার!
 ঘাসফুল, নয়নতারা, মোরগঝুঁটি, কলাবতী, অলকানন্দার!

আমার কিন্তু মন কেড়েছে বাগানের এককোনে পরিত্যক্ত  কচুরিপানার ঐ গাঢ় সবুজ পাতার ওপর সাদা আর বেগুনি রঙের মিশেল ফুলটা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ