রাগে অনুরাগে বিরাগে // সংগীতা গুপ্ত

রোদনভরা এ বসন্তে তোমারই সংগীত
স্বপনে জাগরণে বাজে-                     
আকাশ বাতাস
দুঃখে ভারি সুরের  গহনে খুঁজে পাই শান্তির বাণী।
জীবনযন্ত্রণায় তোমার স্পর্শ পাই,
 অন্ধকারে  নির্জনে নিভৃতে
তোমার কথাকে  পেতে চাই।
রাগে অনুরাগে বিরাগে
তুমিই পরমাশ্রয়।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ