ইচ্ছে হয় বার বার
ভূমিতলে লুটি,
নতুন প্রভাতে আবার
কুসুম হয়ে ফুটি।
পুনর্জন্ম বলে যদি কিছু
থাকে এই ললাটে,
বারবার জন্ম নিব
স্বপ্নের ধরণীতে।
ইচ্ছেরা মেলে দিক
হাজারো পাখনা,
শুভ শক্তির জয় হোক
এই কামনা।
পরাজিত এই জনমে
জয়ী হল স্বার্থ,
অলীক কল্পনা তাই
সব আজ ব্যর্থ।
পুনরায় জন্ম যদি
হয় এই ধরায়,
লড়াই করার শক্তি দিও
সব প্রতিকূলতায়।
ভূমিতলে লুটি,
নতুন প্রভাতে আবার
কুসুম হয়ে ফুটি।
পুনর্জন্ম বলে যদি কিছু
থাকে এই ললাটে,
বারবার জন্ম নিব
স্বপ্নের ধরণীতে।
ইচ্ছেরা মেলে দিক
হাজারো পাখনা,
শুভ শক্তির জয় হোক
এই কামনা।
পরাজিত এই জনমে
জয়ী হল স্বার্থ,
অলীক কল্পনা তাই
সব আজ ব্যর্থ।
পুনরায় জন্ম যদি
হয় এই ধরায়,
লড়াই করার শক্তি দিও
সব প্রতিকূলতায়।

0 মন্তব্যসমূহ