আতঙ্ক পৃথিবী // সঞ্জয় দত্ত

দেখেছি তোমায় শান্ত হতে,
আবার কখনো ক্ষুব্ধ হতে।
কী করেছে বিশ্ববাসী
আজ তুমি এত ক্ষুব্ধ!

কখনো আসছে আম্ফান
হারাতে হয়েছে কত প্রাণ,
কমছে আবার সূর্যের তেজ
কী হবে এর পরিশেষ!

করোনার বলি হয়ে
হারিয়েছে লাখো প্রাণ,
আজ  আতঙ্ক বিশ্ব
কী হবে এর পরিত্রাণ!

দিশেহারা ডাক্তার
পরাস্ত আজ বিজ্ঞান,
তাহলে কী প্রস্তুত হবে না
নতুন এক ওষুধের নাম?

বিশ্ব,হও তুমি শান্ত
তোমার কাছে আজ সবাই ক্লান্ত,
দুর করে দাও সেই ক্লান্তি
আবার নতুন করে হোক বিশ্ব শান্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ