প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা:২০২৬

প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা:২০২৬ 

আগরতলা :৭ ই ফেব্রুয়ারী ২০২৬: আগামী ১লা মার্চ ২০২৬ সকাল ১০ ঘটিকায় এগিয়ে চল সংঘ, মেলারমাঠ, আগরতলায় অনুষ্ঠিত হবে প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ কর্ম বছরের কার্যকরী কমিটি গঠন করা হবে। এতে ৫০ টি প্রকাশনা সংস্থা নিয়ে গঠিত প্রকাশনা মঞ্চের নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে।এতে ৫০ টি পাবলিকেশন সংস্থার প্রতিনিধিরা গোপন ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন।ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রকাশনা মঞ্চের গোপন ভোটাভুটি নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণ মূলক করার জন্য বরিষ্ঠ সাংবাদিক ও প্রান্তর সম্পাদক বিজয় পাল মহোদয়কে নির্বাচনী আধিকারিক হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যথারীতি শ্রী বিজয় পাল মহোদয় গোপন ভোটাভুটি নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণ মূলক করতে নির্বাচনী আধিকারিক হিসেবে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন। নবম বার্ষিক সাধারণ সভা সফল করতে ইতিমধ্যে প্রকাশনা মঞ্চের পঞ্চাশজন সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য প্রকাশনা মঞ্চ প্রতি বছর ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা আয়োজন করে আসছে বিগত পাঁচ বছর থেকে। এতে রাজ্য বহি:রাজ্য এবং বাংলাদেশ থেকে পাবলিশার্স ও লিটল ম্যাগাজিন সম্পাদকেরা উপস্থিত থাকেন।ইতিমধ্যে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর পরিচালিত আগরতলা বইমেলার পর রাজ্যে প্রকাশনা মঞ্চ আয়োজিত লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা পাঠক কবি সাহিত্যিক লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের মধ্যে এক মেল বন্ধন রচনা করেছে।
নবম বার্ষিক সাধারণ সভার গোপন ভোটাভুটি থেকে গঠিত নয়জনকে নিয়ে কার্যকরী কমিটি  আগামী এক বছর প্রকাশনা মঞ্চের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবেন বলে বর্তমান সম্পাদক সুবীর সেনঘোষ মহোদয় এক প্রেসবার্তায় জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ