কেন লিখি : সুবোধ সরকার

কেন লিখি?
সুবোধ সরকার 

লিখে তো হয় না কিছু।তবু কেন লিখি?
লেখক নিজেই লেখে তার বিধিলিপি ।

ষড়যন্ত্রে ষড়যন্ত্রে আমি খানখান
তবু রাতে খুলে রাখি আমার দোকান।

আমি চলে যাব একা দুঃখ ভোগ করে
হাহাকার থেকে গেল অক্ষরে অক্ষরে।

লিখে তো হয় না কিছু, তবু কেন লিখি ?
পাখির মায়ের মতো ভালবাসা শিখি।

লেখকের ত্রাতা নেই। নেই পরিত্রাণ
লেখকের লেখাটাই সোনার দোকান।

তালা খুলি,আজীবন যাই আর আসি
কী পেলাম ভালবেসে ? তবু ভালবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ