সুমন পাটারীর কবিতা
[24/10, 07:29] SUMAN PATARI: ।। যুবকেরা,
কেমন আছো।।
যুবকেরা কেমন আছো?
প্রেমিকা আছে তো বুকে?
বাবা মা, এখনো সম্মান করে?
না বড় বোনের করুণার পাত্র হয়ে উঠেছ
দশ বিশ টাকা গুজে দিচ্ছে পকেটৈ গোপনে?
যুবতীরা, শখের আংটি কিনতে পারছতো
নাকি এখনো ভাবছ, স্বামী অথবা প্রেমিক
কিনে দেবে সাধ্যমতো,
নতুন পিতা মাতা যারা হয়েছেন
সন্তানকে কোন স্কুলে দেবেন বুঝতে পারছেন না
গুগল খুলে দেখে নিন কোনো স্কুলের ফিস কত,
বৃদ্ধরা, হাসপাতালে বিছানা আছে কিনা আগে জেনে নিন,
হাসপাতালের বারান্দায় না মরে
ঘরে দেহত্যাগ করতে পারেন কিনা দেখুন,
ড্রাইভার ভাই, গারির বডি দুদিন বাদেই ঢিলে হয়ে যাচ্ছে?
আপনিও গুগল ম্যাপ দেখে নিন কোন রাস্তায় গর্ত কত কম
কর্মচারীরা,
আপনাদের তো কেল্লাফতে,
কোনো ট্যাক্স নেই একলাখ মাসে,
নাকে আঙুল দিয়ে ঘুমান,
পুলিসেরা, দেখুন, কে হেলমেট পড়েনি ভুলে
কার পলিউশান নেই
স্পিডমিটার নিয়ে বসে থাকুন রাস্তায়,
তরুণেরা, নেশায় ঢলে পড়ো,
ফাঁক দেখে চুরি কর গ্যাস সিলিন্ডার,
পুরানো সাইকেল, উঠানের রাবার,
শিক্ষকরা, স্কুলে যাবেন রোজ,
নাবালক নাবালিকা যখন একে অপরকে চুমু খাবে
দেখে মজা নেবেন।
[24/10, 07:30] SUMAN PATARI: ।। ঈশ্বর ও আমি ।।
তারপর আমি ঈশ্বরকে জিজ্ঞেস করলাম
রাতে ঘুম না এলে আপনি কি করেন,
আমি উঠি জল পান করে পোড়া সিগারেট খুঁজি
ঈশ্বর বললেন, আমি অবাক হলাম
ঈশ্বরের ও সিগারেট ফুরিয়ে যায় রাতে?
বই একটা হাতে নিয়ে পড়তে পারেন--
গীতা কোরাণ বাইবেল পড়েন আপনি নিশ্চই!
ধুর ছাই, বলে একটা সিগারেট চাইলেন
ধরিয়ে এমন টান দিলেন যেন লিঙ্গমূল ছুঁয়ে এলো ধোঁয়া,
আর বললো অন্ধকারে কালো বেড়াল খুঁজেছ যা আসলে নেই?
আমি সেই খোঁজা কয়েকহাজার বছর ধরে চালিয়ে আসছি।
আমি হাসলাম, শালা ঈশ্বর, টুকলিবাজ,
এটা তো দার্শনিকদের জন্য প্রচলিত কথা,
তিনি হাসলেন,
আমি লজ্জা পেলাম,
বললাম একটা সুইচ ফিট করে দিন
যেন বিছানায় শুয়ে এক টিপেই ঘুম
সব অন্ধকার, আপনি না ঈশ্বর?
তিনি মুচকি হেসে বললেন
আমিও ঘুমাইনি, অযুত বৎসর
কথা বলিনি কারো সাথে
শুধু সংসার রচনা করে গেছি
একা, স্তব্ধ, সন্তানের মুখের দিকে তাকিয়ে,
দেখো আমার বীর্যও শুকিয়ে গেছে
তুমি তবুও পুরুষ আছো!
আমি হাসলাম, ঈশ্বরও হাসলেন,
হাসা ছাড়া অমাদের এখন কিছু করণীয় নেই
স্ত্রী সন্তান জড়াজড়ি করে ঘুমাচ্ছে
[24/10, 07:31] SUMAN PATARI: ।। সাঁকোর ওপাড়ে ।।
সাঁকো পেরিয়ে এসেছি
এখন অত্মহত্যার দিন ফুরিয়ে গেছে
অথচ তুমি একা,
পাগলের মতো মুজরা করো নিজের সাথেই
বালকের সাথে খেলা কর!
তারা না জানুক, আমি তো জানি তোমারও আত্মহত্যার দিনের মতো প্রেমের দিন ফুরিয়ে গেছে
যে নারী পুরুষের সাথে সঙ্গম করেছে একবার
সে যখন বালকের সাথে খেলা করে...
তোমাকে দেখে এখন গোখরো সাপের মতো মনে হয়
বিচ্ছিরি, ভুল অহঙ্কার তোমার ভিতর পঁচে পঁচে এঁদো ডোবা হয়েছ শেষে,
এখন সব শেষ, সাঁকো পেরিয়ে এসেছি আমি
আমার আত্মহত্যার দিন শেষ,
তোমার?
একা একা খেলা করো সারারাত,
অবিবাহিত বালকের সাথে
সাঁকো পেরিয়ে যাও যেভাবে পারো,
দুঃখ তোমাকে গ্রহণ করবে না!
[24/10, 07:31] SUMAN PATARI: ।। পায়রা বিষয়ক ।।
পায়রা এককালের সংবাদ বাহক
তার মালিক কোনো গোপন অথবা
প্রকাশ্য সংবাদ তার প্রিয় পায়রাকে দিয়ে পাঠাতো
পায়রা বোবা জাতির পাখী
তারা চিঠি পড়তে জানে না
জানে না এই খবর আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিনা?
তারা শুধু সেসব খবরই পৌছে দিতো
যা তাদের মালিক তাদের পৌছে দিতে বলেছে
না বুঝে মালিকের রচিত সংবাদ পাঠে পায়রার মতো সাংবাদিকের জুড়ি নেই!
[24/10, 07:31] SUMAN PATARI: ।। মাননীয় সমীপেষু।।
প্রথমে চামড়াটা দিলাম
ঢোল বানিয়ে নেবেন কাউকে পাঠিয়ে
তারপর দেবো কাঠির মতো দুটো হাত
বাজাতে পারবেন
কণ্ঠ দিয়ে আসবো
কেউ আইন ভাঙলে হুঁইসেল দিতে
চোখ দেবো নাক দেবো কান দেবো দাদাদের,
মেরুদণ্ড দেবো পুলিসের হাতে
যেন দধিচির হাড়,
বুঁকের পাঁজর দেবো
মাথার করোটি দেবো
অণ্ডকোশও দেবো
পেট আপনি নেন না জানি,
মাননীয়, পা দুটো দিতে পারবো না
রেশনের লাইনে দাঁড়াতে হবে
[24/10, 07:32] SUMAN PATARI: ।। তরুণ কবিদের প্রতি ।।
তরুণ কবিদের ধরে আনো
যারা পুরস্কার আনতে গেছেন
তাঁদের পায়ে পিন ফুটিয়ে দাও
হাতে সিগারেটের ছ্যাকা দাও।
যারা বয়স্ক লিখিয়েদের কাছে
ছাত্র হিসেবে যায় বন্ধু হিসেবে নয়
যারা কোনো একটি কবি ও কবিতা নিয়ে নয় বরং
নিছের কফ থুতু লালা পুঁজ চাপিয়ে দিতে চায়
,যারা নিজেরা স্ববিরোধী,
নিজের কবিতাকে এখনো নিজের সাথে মাখতে পারেনি
তাদের সভায় যদি যাও তরুণ কবি,
গোল্লায় গেছো মনে রেখো,
নিজেকে জানার পথই কবিতার পথ,
আত্মন্মোচনই কবিতা
[24/10, 07:32] SUMAN PATARI: ।। কুকুর বিষয়ক ।।
কুকুর পালবেন
ভয়ানক কুকুর
এমন কুকুর যারা ছাত্রছাত্রী
দেখলে কামড় দেয়
নিরীহ মানুষ দেখলে কামড় দেয়
গলির রাস্তার বাঁকে বসে থাকে
কেউ বাইকে করে
খেত খামারে যাওয়ার পথে
পথ আটকে পাঁচশো টাকা খোঁজে
কুকুর পালবেন কুকুর
বড় বড় তারাওয়ালা কুকুর
ভুড়িওয়ালা টাকমাথার কুকুর
সোজা লেজের কুকুর
মুনিবের কথায় উঠবস করা যান্ত্রিক কুকুর
এই পৃথিবী একদিন হয়ে উঠবে কুকুরের মৃগয়াক্ষেত্র
যারা সাইকেলে করে বাজারে যায়
যারা কোনো কিছুর দাবি জানায়
যারা কখনো সহ্য করতে না পেরে
ঘোৎ করে উঠে যন্ত্রণায়,
সেসব মানুষদের পেছনে কুকুর লেলিয়ে দেবেন
কুকুর, কুকুর সাম্রাজ্য।
দামি গাড়ি দেখলে
এক পায়ে দাড়িয়ে যায় এমন কুকুর
একটি বিস্কুট দিলে
মুদি দোকানেও মদ বিক্রির পারমিশন দেয় এমন কুকুর
অসহায় মানুষের রক্তের গন্ধে পৈশাচিক আনন্দ পায় এমন কুকুর
শিরায় কোকেইন প্রবাহিত হয় এমন কুকুর
মানুষ মারতে পারে এমন কুকুর
কোনো মাথা নেই এমন কুকুর
মালিক সুইচ টিপে দিলে
নাবালক নাবালিকাকেও কামড়ে দিয়ে আসবে এমন কুকুর
খুনির পায়ের তালু চেটে রক্তের দাগ পরিস্কার করে দেবে এমন কুকুর
নেশা কারবাড়ির ঘরের মেঝে চেটে
প্রমাণ চোপট করে দেবে এমন কুকুর
কুকুর পালবেন কুকুর।
0 মন্তব্যসমূহ