হারাধন বৈরাগী জুম

হারাধন বৈরাগী 

জুম

(১)

রাইমার টংঘরের বেড়া খসে পড়েছে  
আষাঢ়ের মেঘে ভেসে আসছে বেদনা  
বাতাসের শ্বাসে বিরহের নৈঃশব্দ।  
 
বিষাদের বুকে চমপ্রেং বাজে—  
সুরের মূর্ছনায় কাঁদে গাইরিঙের মন  
বাঁশপাতা-চালের ধারায় ভিজে যায় সাংসি
কোনায় কোনায় জমে উঠছে উদাসিন জল।  

(২)

খুমপুই–যে পাড়া ছিল একদিন 
এখন শুধুই গল্প—
গতজন্মের স্বপ্ন-রাঙানো  
   
ছাতিমের তলে ছায়া নেই
পাতায় পাতায় শুকনো বিলাপ 
শ্রাবণ ফুরোলেই মুখ লুকোয় কুথুইমণিরগ 
পেছনে পড়ে থাকে জুমের পাংশুটে মুখ।

প্রগাঢ় রোদে জ্বলে উঠছে আশ্বাস  
একমুঠো শূন্যতায় কেঁদে উঠছে বাতাস
দুরন্ত পায়ে হেঁটে চলেছে প্রতিবেশী আকাশ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ