জয় জয় নবজাত বাংলা দেশ
ভূপেন হাজরিকা
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ সপ্তর্ষি বর্ধন
জয় জয় নবজাত বাংলা দেশ,জয় জয় মুক্তি বাহিনী।
ভারতীয় সৈন্যের সাথে রচনা করেছ
মৈত্রীর কাহিনি।।
ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা।
বিভেদকামী শক্তির পরিবর্তে গঙ্গা-পদ্মার একতা।।
সামন্ততন্ত্রের বিপরীতে এক নতুন প্রজাতন্ত্র।
সমরনীতির পরিবর্তে এক অভিনব সমাজতন্ত্র।।
রক্ত দিয়ে লিখে স্থাপন করেছি শেখ মুজিবরের বাণী।
জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী।।
রাওয়ালপিন্ডির অন্ধকার কারাগারে,
মুজিবর করেননি কোনো সন্ধি।
শেল বর্ষণেও দেননি বাক্য,
কি করা যায় তাঁকে বন্দি!
ইয়াহিয়া-ভুট্টো কি হতে পারে শেখ সাহেবের প্রতিদ্বন্দ্বী?
সিংহই ভালোবাসতে পারে চতুর শেয়ালের ফন্দি।
আজ জুলফিকার বাধ্য হয়েছে মুজিবরকে দিতে মুক্তি।
যুদ্ধ-দানব কি রুখতে পারে বিশ্ব-বিবেকের যুক্তি?
অপবিত্র শয়তানকে হালাল করেছে
দশ লক্ষ নারী-পুরুষের আত্মা।
সেই আত্মাই আজ শক্তি হয়ে
গ্রাস করছে জঙ্গী-শাহীর সত্তা।।
আজ পাখতুন, বালুচিও হয়তো রাঙাচ্ছে সিন্ধুনদের জল।
জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী।।
আমাদের ভারত শুধু মাটির টুকরো নয়,
নয় কোনো মানচিত্রের।
নয় কোনো শাস্ত্রের বিশেষ কিছু সূত্র।
আমাদের ভারত এক প্রবল শক্তিতে উদ্ভাসিত জাগ্রত নেত্র।
তার লক্ষ্য শুধু ন্যায়,
সে বন্ধুত্বেই খোঁজে, পররাষ্ট্র নয়।।
বিশাল ভল্গা, গঙ্গা-পদ্মার পার ভেঙে এক হল জল।
জয় জয় নবজাত বাংলাদেশ,জয় জয় মুক্তি বাহিনী।
ভারতীয় সৈন্যের সাথে রচনা করেছ মৈত্রীর কাহিনি।।
0 মন্তব্যসমূহ