ভারতের ইতিহাসে প্রথম সেলফি তুলেছিলেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য
১৮৮০ সালে তোলা এই ছবিটি তুলেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ছবিটিতে দেখা যায় মহারাজা বীরচন্দ্র এবং তাঁর স্ত্রী, মহারানি খুমান চানু মনমোহিনী দেবীকে।এই ছবি ভাল করে দেখলে দেখা যাবে, রাজা বীরচন্দ্র নিজের বাঁ হাতে কিছু একটা চেপে ধরে আছেন। দেখে মনে হবে ছোট কোনও যন্ত্র।বীরচন্দ্র হাতে যে যন্ত্রটি ধরে আছেন সেটি আসলে ক্যামেরার সঙ্গে একটি লম্বা তার দিয়ে যুক্ত। ওই যন্ত্রটি টানলেই ব্যস! তোলা হয়ে যাবে আপনার ছবি।বীরচন্দ্রের এই আবিষ্কার প্রশংসনীয় হলেও প্রশ্ন থেকে যায় তিনি কী ভাবে এই পদ্ধতি ভেবেছিলেন? কারণ, যে যুগের কথা হচ্ছে তখন ক্যামেরা থাকাই ছিল বিলাসিতার ব্যাপার। ক্যামেরার বিষয়ে কোনও সম্যক ধারণাও কারও ছিল না।কিন্তু বীরচন্দ্রের ক্ষেত্রে বিষয়টি আলাদা ছিল। তৎকালীন সময়েও বীরচন্দ্রের কাছে ছবি তোলার সমস্ত সরঞ্জাম ছিল। একই সঙ্গে ছবির কাজ করার জন্য তাঁর রাজপ্রাসাদে ‘ডার্ক রুম’-ও ছিল।
মহারাজা বীরচন্দ্রই ভারতে প্রথম ‘ড্যাগেরোটাইপ (একটি রূপালী প্লেট এবং পারদ বাষ্প দিয়ে ছবি তোলার পদ্ধতি)’ ফটোগ্রাফির প্রবর্তন করেন।
ক্যামেরা-প্রীতি থেকে বীরচন্দ্র আগরতলার রাজপ্রাসাদে একটি ক্যামেরা ক্লাবও তৈরি করেছিলেন।
সূত্র-আনন্দবাজার পত্রিকা
0 মন্তব্যসমূহ