অনিকেত ১ শক্তিপদ ব্রহ্মচারী

অনিকেত ১
           শক্তিপদ ব্রহ্মচারী

আমাদেরও বন্ধু ছিল বান্ধবেরও সংখ্যা ছিল খুব
ছিলাম নির্বোধ আর কিছুটা বেকুব
কোথাও বা যেতে চাইলে সকলেই একপায়ে খাড়া
নড়া ধরে টান দিলে পাজির পা-ঝাড়া
গেলাসের লাল জলে ছলকে উঠত যৌবনের ফেনা
গেল দিন চলে গেল আসিবে না আর আসিবে না ।
আবার আসিব ফিরে বলে কেউ ঝাঁপ দিল জলে
চাঁদের পাহাড় ছুঁয়ে জেনানা মহলে 
কেউ কেউ ঘুরে আসত ঘুসঘুসে জ্বর গায়ে কেউ
অনর্গল গুনে ফেলত বৈদান্তিক ঢেউ ।

আমাদের বন্ধু ছিল সখা ছিল ছিল এক সুহৃদ সমাজ
অনেক কিছুই ছিল কিছু নেই আজ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ