প্রকাশনা মঞ্চ এর নতুন কার্যকরী কমিটি গঠন
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ একটি ট্রাস্ট রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রকাশক ও লিটল ম্যাগাজিন সম্পাদকদের সংস্থা। গত ১৬ নভেম্বর ২০২১ ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় প্রকাশনা মঞ্চ নামে।এ বছর থেকে আমাদের সংস্থা পরিচালিত হবে ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশনের এক্ট অনুসারে। সোসাইটি এক্টকে মান্যতা দিয়ে ত্রিপুরা প্রকাশনা মঞ্চ এখন থেকে প্রকাশনা মঞ্চ নামে তার কার্যাবলী সম্পাদনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২২-২৩ ও ২০২৩-২৪ কর্মবছর পরিচালনার জন্য প্রকাশনা মঞ্চের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি জহর দেবনাথ ও সম্পাদক গোবিন্দ ধরকে সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।সহ সভাপতি হোন ক্রাইরী মগ চৌধুরী সহ সম্পাদক জহরলাল দাস কোষাধ্যক্ষ বিজন বোস।কমিটির অন্যান্য সদস্য হিসেবে শ্যামলকান্তি দে,ডা.শ্যামোৎপল বিশ্বাস নিবারণ নাথ এবং শাশ্বতী দাস মহোদয়াকে নির্বাচিত করেন উপস্থিত সদস্য প্রকাশন সংস্থার প্রকাশক ও প্রতিনিধিবৃন্দ।উপস্থিত ছিলেন মন্টু দাস, নিভা চৌধুরী,মধুমঙ্গল সিনহা,রিতা পাল ড.দেবব্রত দেবরায় মহোদয়বৃন্দ।ড.দেবব্রত দেবরায় মহোদয় ইলেকশন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো বিশ(২০)জন এই ইলেকশন প্রসিডিউরে অংশগ্রহণ করেন। পাশাপাশি বার্ষিক সাধারণ সভা চলাকালীন ডা.শ্যামোৎপল বিশ্বাস সম্পাদিত সমস্বর লিটল ম্যাগাজিনের আত্মপ্রকাশ হয় উপস্থিত বিশিষ্টজনের হাত ধরে।আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।নবগঠিত কার্যকরী কমিটির পক্ষে সম্পাদক গোবিন্দ ধর আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন সংক্ষিপ্ত আলোচনায়।ত্রিপুরার আটটি জেলায় মহকুমা ভিত্তিক বই উৎসব আগামী জুলাই ২০২২ থেকে পুনরায় অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য প্রকাশন সংস্থা হিসেবে আমাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হোন প্রয়াস,আলো,ঊনকোটি প্রকাশনা,শব্দনীল,অন্যভূমি, সপ্তপর্ণা প্রকাশনা ও শাব্দিক।
0 মন্তব্যসমূহ