কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য

স্রোত প্রকাশনা পাতায় লাইভে আসার কথা ছিলো।
কোন কারণে স্রোত প্রকাশনার পাতা থেকে শ্যামল বৈদ্য মহোদয় লাইভ হতে না পারায় নিজস্ব টাইম লাইন থেকে সরাসরি

উত্তর পূর্বাঞ্চলীয় উপন্যাস আলোচনায় 

বাংলা সাহিত্যের সাম্প্রতিক মুখ কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য মহোদয়,তিনি কবিতা দিয়ে শুরু করলেও ত্রিপুরার কথাসাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন।তাঁর ‘বুনো গাঙের চর’ ‘উজানভাটি’, ‘ইতরবিম্ব’, ‘চাকমা দুহিতা’, ‘জন্মবদল’ আমাদেরকে ঋদ্ধ করেছে। তিনি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিগত তিন দশক ধরে লেখালেখির সাথে যুক্ত।তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। তার মাঝে আছে নাটক,কবিতা, উপন্যাস, প্রবন্ধ এবং ছোটগল্প। 'পরাপর' গল্পগ্রন্থের জন্য ২০১৫ সালে ত্রিপুরা সরকারের 'সলিলকৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার’ -এ ভূষিতও তিনি। 'অবয়ব' নাটকের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে 'কালীপ্রসাদ চক্রবর্তী স্মৃতি পুরস্কার '।তাঁর সর্বশেষ সম্পাদিত গ্রন্থ 'ত্রিপুরার সাম্প্রতিক ছোটগল্প 'এ বছর স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।তিনি স্বপ্ন দেখেন হিংসা-বিদ্বেষ মুক্ত সুন্দর বিশ্ব। বিশ্বাস করেন ভালোবাসাই হবে জীবনের জীয়নকাঠি। ত্রিপুরার তরুণ তুর্কী সব্যসাচী লেখক শ্যামল বৈদ্য মহোদয়কে এবছর দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত পুরস্কার তুলে দিতে পারার আনন্দ আমাদের উত্তাপ।কথাসাহিত্যে শ্যামল বৈদ্য প্রকাশনাও আমাদের নিকট এক মাইল ফলক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ