স্রোত
আয়োজিত
হজাগিরি উৎসব:২০২২
স্রোত প্রকাশনার হজাগিরি উৎসব:২০২২
বৃক্ষরাম:১৪ই নভেম্বর: শিশু দিবস উপলক্ষে স্রোত প্রকাশনা আয়োজন করেছিল ডেমছড়া এ ডি সি ভিলেজের বৃক্ষরাম সিপি এস বি স্কুলে হজাগিরি উৎসব।উৎসবে উপস্থিত ছিলেন কবি শাশ্বতী দাস, কবি স্নেহান্বিতা দাস, চিত্রশিল্পী গৌরব ধর, স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর, স্রোত সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ও শিক্ষক গোবিন্দ ধর, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাজু দাস, চুক্তিবদ্ধ শিক্ষক পাণ্ডব দেববর্মা,পতিরাম রিয়াং, সহ শিক্ষক ভুলুকুমার দেববর্মা স্কুল কমিটির জাপনজয় রিয়াংসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
শিশুদিবস নিয়ে কথা বলেন শাশ্বতী দাস, গোবিন্দ ধর। ককবরকে বলেন শিক্ষক ভুলুকুমার দেববর্মা।স্রোত প্রকাশনার পক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রাজু দাস, চুক্তিবদ্ধ শিক্ষক পাণ্ডব দেববর্মা ও পতিরাম রিয়াংকে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি শিক্ষক সম্মান :২০২২ প্রদান করা হয়।হজাগিরি উৎসবে নৃত্য পরিবেশন করে ডেমছড়া অঞ্চলের রিয়াং জনজাতিরা।বিদয়ালয়ের শিক্ষার্থীরাও হজাগিরি নৃত্যে অংশ গ্রহণ করে। সারাদিন জনজাতি অংশের মানুষের নিকট আজ ছিল উৎসব মুকুর।পরিশেষে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাজু দাস ও স্রোত প্রকাশনার সম্পাদক গোবিন্দ ধর সকল ছাত্র ছাত্রী ও এলাকার বাসিন্দাদের ধন্যবাদ ও ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়।
0 মন্তব্যসমূহ