প্রকাশনা মঞ্চ আয়োজিত দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২

প্রকাশনা মঞ্চ 
আয়োজিত 
দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২

কবি সাহিত্যিক ও গুণীজনদের মন্তব্য 

প্রকাশনা মঞ্চ আয়োজিত দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২

প্রকৃতির অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোর উৎসব। তেমনি অন্তরের অন্ধকারকে দূর করার জন্য মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক, মানুষে মানুষে মানবিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যেই একত্রে মিলিত হন আলোকিত মানুষেরা। এই মানবাধিকার ক্ষয়িষ্ণু সময়ে এই শূন্য কালে সমস্ত অন্ধকারকে দূরে ঠেলে মানুষের প্রতিদিনের জীবনযাপনকে সুন্দর করার লক্ষ্যে পৃথিবীকে চির-আলোকিত করার জন্য একদল মানুষ কাজ করে যান নিরলস। 
আলোর উৎসব দীপাবলির প্রাকলগ্নে ত্রিপুরাসুন্দরীর ভূমিতেও এভাবে জেগে ওঠেন একদল মানুষ। যে মানুষেরা প্রতিনিধিত্ব করেন সারা বাংলা ভাষাভাষী অঞ্চলে। ২২শে, ২৩শে অক্টোবর তারিখে প্রকাশনা মঞ্চে উদ্যোগে আগরতলা ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় ২য় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২২ । ২২ তারিখ সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন এই উপমহাদেশের অঙ্গীকার এই সময়ের শ্রেষ্ঠ কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের আহ্বায়ক পুলককান্তি ধর, রাজ্যের বিশিষ্ট কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, বুকসেলার্স এন্ড পাবলিকার্স ত্রিপুরা রাজ্যের সম্পাদক রাখাল মজুমদার, প্রকাশনা মঞ্চ সম্পাদক গোবিন্দ ধর, প্রকাশনা মঞ্চ সভাপতি জহর দেবনাথ, বিশিষ্ট প্রাবন্ধিক অশোকানন্দ রায় বর্ধন অনুষ্ঠানে সম্পাদনা করেন। অনুষ্ঠানের শুরুতে থিম সঙ্গীত পরিবেশন করেন শাশ্বতী দাস। আবৃত্তি করেন স্মিতা ভট্টাচার্য ও শ্রুতির খুদে বাচিক শিল্পীরা। এদিন মঞ্চে বিভিন্ন বক্তাগন প্রকাশনা মঞ্চের উদ্দেশ্য রাজ্যের সাহিত্যের গতিপ্রকৃতি, প্রকাশনা শিল্প ও সম্ভাবনা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও ত্রিপুরা ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। 
২৩ তারিখ ২য় দিনের প্রথম পর্বে প্রুফ সংশোধন বিষয়ে আলোচনা করেন ডঃ আশীষ কুমার বৈদ্য। এদিন অত্যন্ত সুললিত ভাষায় আলোচনায় অংশগ্রহণ করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই উপমহাদেশের সাহিত্যচর্চা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকে সাহিত্য চর্চা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষাভাষী অঞ্চলে মানুষের বাংলা সাহিত্যচর্চা ও সকলকে নিয়ে এই চর্চাকে আলোকিত করার অঙ্গিকার করেন। সবাইকে সাথে নিয়ে বাংলাসাহিত্যের বিভিন্ন অঙ্গনে সাহিত্যচর্চায় নিরলস প্রয়াস জারি রাখার জন্যে সবার কাছে আহ্বান জানান। এদিন পরপর কয়েকটি পর্বে একটি ভালো বইয়ের বৈশিষ্ট্য ও গ্রন্থস্বত্ব, ত্রিপুরার লিটল ম্যাগাজিন বিক্রি ও সংরক্ষণ, শতবর্ষে কথাসাহিত্যিক বিমল চৌধুরী বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন রাজ্যের ও রাজ্যের বাইরের বিশিষ্ট গবেষক, প্রকাশক, সাহিত্যিক ও গুনীজন। 
দুই দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি কথাসাহিত্যিক ও গবেষকগনের উপস্থিতিতে অনুষ্ঠানমঞ্চ আন্তর্জাতিক মাত্রায় পর্যবসিত হয়। দুদিনের অনুষ্ঠান পর্বে দেড় শতাধিক কবি তাদের কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে রমাপ্রসাদ দত্ত স্মৃতি লিটল ম্যাগাজিন সম্মান: ২০২২ প্রদান করা হয় নীলকন্ঠ সম্পাদক নিবারণ নাথকে ও বহ্নিশিখা সম্পাদক নিভা চৌধুরীকে। বিমল সিংহ স্মৃতি সম্মান পান মধুমঙ্গল সিংহা, সম্পাদক মঙ্গলদীপ। আজীবন সুকৃতি সম্মান-২০২২ প্রদান করা হয় ডঃ মুজাহিদ রহমানকে। শ্রেষ্ঠ প্রকাশনা সম্মানে ভূষিত হন সপ্তপর্ণা সম্পাদক নিয়তি রায়বর্মন  তপন দেবনাথ স্মৃতি সম্মান প্রদান করা হয় তরুণ কবি জেরী (মাম্পি) চন্দকে।

-অশোকানন্দ রায়বর্ধন।

প্রকাশনা মঞ্চ আয়োজিত ২য় লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলায় ২০২২ 'সপ্তপর্ণা প্রকাশনী' শ্রেষ্ঠ প্রকাশনার সম্মান পেয়েছে। 
উপমহাদেশের অহংকার কথা সাহিত্যিক সেলিনা হোসেনের হস্তস্পর্শে সম্মাননা আরও উজ্জ্বল হয়ে ওঠে।

শহরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও উপমহাদেশের অহংকার কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তাঁদের উষ্ণ সান্নিধ্যে 'প্রকাশনা মঞ্চ'
ও 'বঙ্গীয় সাহিত্য সংস্কৃত সংসদ ' ধন্য হয়েছে। 
'প্রকাশনা মঞ্চ' র অনুষ্ঠান আগামী কালও রয়েছে ভগৎ সিং যুব আবাসে। এই অসাধারণ গুণী দম্পতির সাহচর্য লাভ হবে। তাঁদের সুস্থতা কামনা করছি।

-নিয়তি রায়বর্মন।

প্রকাশনা মঞ্চের ২য় লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলা ২২-২৩ অক্টোবর ২০২২ আগরতলা ভগৎ সিং যুব আবাসে সুসম্পন্ন হলো। 
এই মেলায় বাংলাদেশ, কলকাতা ও অসম থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কথা সাহিত্যিক সেলিনা হোসেন, তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, বিশ্বকবি মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক পুলক কান্তি ধরসহ অনেক গুণীজন। বহু বিভাগে পুরস্কার দেয়া হয়। আজীবন সুকৃতি সম্মান পান অধ্যাপক ডা:মুজাহিদ রহমান, এবছর শ্রেষ্ঠ প্রকাশনার সম্মান পায় সপ্তপর্ণা প্রকাশনী। 
নানা বিষয়ে আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য, বৈশম্পায়ন চক্রবর্তী ও ডাঃ মুজাহিদ রহমানের আবৃত্তি সকলকে মুগ্ধ করে। আলোচকদের আলোচনা অত্যন্ত গুণগ্রাহী হয়। শতবর্ষে বিমল চৌধুরী বিষয়ে মনোমুগ্ধকর আলোচনা করেন ডাঃ গীতা দেবনাথ। 
প্রুফ সংশোধন নিয়ে মৌলিক আলোচনা করেন নিয়তি রায় বর্মন।

-নিয়তি রায়বর্মন।

প্রকাশনা মঞ্চ এর গত ২২ ও ২৩ শে অক্টোবর ২০২২ইং দুদিন ব্যাপি দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলা আগরতলা ভগৎ সিং যুব আবাসে মহা সমারোহে অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে উদ্বোধন করলেন উপ মহাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসন অলঙ্কৃত করলেন, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মুক্ত চিন্তার মানুষ আব্দুল মতিন,বিশ্ব কবি মঞ্চের আহ্বায়ক কবি পুলক কান্তি ধর, ত্রিপুরার প্রাবন্ধিক অশোকানন্দ রায় বর্ধন, কথা সাহিত্যিক বিমল চক্রবর্তী,রাখাল মজুমদার প্রমুখরা। বহু গুণী জনদের আলোচনায় ও কবি, শিল্পী দের অংশ গ্রহণে এই অনুষ্ঠান উচ্চ মাত্রায় নিয়ে গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি নিজেও সমৃদ্ধ হলাম।

-ক্রাইরী মগ চৌধুরী। 

আজ ২২ শে অক্টোবর ২০২২ ইং আগরতলা তথা ত্রিপুরার বুকে নতুন ইতিহাস রচিত হলো। প্রকাশনা মঞ্চের উদ্যোগে দ্বিতীয় বারের মতো উদ্বোধন হলো দুই দিন ব্যাপী লিটল ম্যাগাজিন এবং গ্রন্থ মেলা।

-জহর দেবনাথ।

প্রকাশনা মঞ্চ আয়োজিত দুদিনব্যপী লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হাত ধরে প্রকাশিত হয়েছে ১৬ টি লিটল ম্যাগাজিন এবং ১ টি উপন্যাস।

-বিজন বোস।

ত্রিপুরা প্রকাশনা মন্চ আয়োজিত দ্বিতীয় লিটল ম্যাগাজিন উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরার মর্যাদা অনেক বেড়ে গেল । আমরা সবাই অপেক্ষা করে থাকবো তৃতীয় লিটল ম্যাগাজিন উৎসবের জন্য । সবাইকে নিয়ে খুব ভালো থেকো ।

-ড.দেবব্রত দেবরায়।

দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ত্রিপুরার লিটল ম্যাগাজিন তথা  সাহিত্য আন্দোলনে একটি মাইলষ্টোন হয়ে থাকবে। গত 22ও23শে অক্টোবর-2022ইং শহীদ ভগৎ সিং যুব আবাস, আগরতলায় অনুষ্ঠিত এই 
মেধা ও মননের মেলায় বসেছিল চাঁদের হাট। সারা ত্রিপুরার অসংখ্য লিটল ম্যাগাজিন প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে দু'দিন ব্যাপী চলেছিল বিভিন্ন বিষয়ে সন্মাননা জ্ঞাপন, শুভেচ্ছা স্মারক প্রদান, নতুন প্রকাশিত লিটল ম্যাগাজিন ও বিভিন্ন বইয়ের মলাট উন্মোচন। প্রকাশনা মঞ্চের দু'দিন ব্যাপী অনুষ্ঠানের গাম্ভীর্য ও মর্যাদাকে বৃদ্ধি করেছেন উপমহাদেশের বরেন্যে কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক  সেলিনা হোসেন মহোদয়ার উপস্থিতি। তৎসঙে রাজ্য ও বহির্রাজ্যের আরো অনেক অনেক জ্ঞানী গুনী লেখক কবি সাহিত্যিক। বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা, গান, নৃত্য ও  স্বরচিত কবিতা পাঠে মুখরিত ছিল দুইদিনের এই বর্ণময় অনুষ্ঠান। 

- জহরলাল দাস। 

প্রকাশনা মঞ্চ আয়োজিত দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা--2022। ভগৎ সিং যুব আবাস, আগরতলা। অনুষ্ঠান মঞ্চে উপমহাদেশের বরেন্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন সহ অন্যান্য অতিথিরা।

-জহরলল দাস।

ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা:  2022

ভগৎ সিং যুব আবাস, আগরতলা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপমহাদেশের অহংকার কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন মহোদয়ার সাথে আমিও বন্ধুবর কবি দীপেন নাথশর্মা, দ্বিতীয় ছবিতে অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছি আমি; তৃতীয় ছবিতে আমি , কবি বন্ধু দীপেন, অভিনেতা শিশিরদা ( শিশির অধিকারী)।

-জহরলাল দাস। 

ত্রিপুরা প্রকাশনা মঞ্চ আয়োজিত  ২০২২ " লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলায়" থাকছে অনুস্বর । আপনিও আপনার ম্যাগাজিন নিয়ে আসুন । দেখা হবে  কথা হবে আড্ডা হবে..স্হান :ভগৎ সিং যুব আবাস। সময়  22/10/2022 বিকাল 5  টায়।।

-সুচিত্রা দাস।

"প্রকাশনা মঞ্চ" 
আয়োজিত ২য় ত্রিপুরা লিটন ম্যাগাজিন ও গ্রন্থমেলা। 
উদ্বোধক বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। 
ভালো লাগলো অনেকদিন পর স্বজনদের সঙ্গে দেখা হয়ে।

-অপাংশু দেবনাথ। 

প্রকাশনা মঞ্চ আয়োজিত দুদিনব্যাপী ২য়  লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা  অনুষ্ঠান ......দূর্দান্ত আয়োজন, গুণীদের সমাবেশ....সব মিলিয়ে দারুন ব্যাপার।

-মৌসমী কর।

প্রকাশনা মঞ্চ কর্তৃক ২য়লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা আগরতলায় ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় ৷এই অনুষ্ঠানে উপমহাদেশের  অহংকার ডঃ সেলিনা হোসেন মহোদয়ার সাথে অত্যন্ত সুন্দর সময় কাটানোর মূহুর্ত ৷

-অনিতা ভট্টাচার্য।

ত্রিপুরা প্রকাশনা মঞ্চ আয়োজিত  ২০২২ " লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলায়" থাকছে অনুস্বর । আপনিও আপনার ম্যাগাজিন নিয়ে আসুন । দেখা হবে  কথা হবে আড্ডা হবে..স্হান :ভগৎ সিং যুব আবাস। সময়  22/10/2022 বিকাল 5  টায়।

-সুচিত্রা দাস।

ত্রিপুরা প্রকাশনামঞ্চ আয়োজিত দুইদিন ব্যাপী  লিটল ম্যাগাজিন উৎসব ও গ্রন্হমেলা সুসম্পন্ন হলো গতকাল তেইশ অক্টোবর ভগৎসিং যুব আবাসে।আলোচনায় অংশ গ্রহনের জন্য আমন্ত্রিত ছিলাম।আমন্ত্রণের জন্য অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ থাকলাম।উপমহাদেশের প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেনের পাশে বসে আলোচনায় অংশনিতে পেরে সৌভাগ্যবান মনে হয়েছে। এই অনুষ্ঠানে   আমার  সম্পাদিত গ্রন্হ" অমর একুশ উনিশ ও ধীরেন্দ্রনাথ দত্ত "শীর্ষক বইটি তাঁর হাতে তুলে দিলাম।এই বইতে বিধৃত প্রথম  সুলেখিত প্রন্ধটি সেলিনা হোসেন আপার।

-ড.আশীষকুমার বৈদ্য।

আজ 23/10/2022 প্রকাশনা মঞ্চ আয়োজিত লিটল ম্যাগাজিন ও গ্ৰন্থমেলা :২০২২ উৎসবে বাংলাদেশের  স্বনামধন্য লেখিকা  সেলিনা হোসেন আপার হাতে ধরে প্রকাশ পেল 'মঙ্গলদীপ' বহুভাষিক পত্রিকার ১৯ বর্ষের ২য় সংখ্যা প্রকাশিত হলো সঙ্গে আমাকে 'কথাসাহিত্যিক বিমল সিংহ স্মৃতি সন্মাননা' প্রদান করা হয়। আমি আপ্লুত অভিনন্দন ও ধন্যবাদ জানাই প্রকাশনা মঞ্চকে।আর আপনাদের সকলের আশির্বাদ আর সহযোগিতা কামনা করছি।।

-মধুমঙ্গল সিনহা।

ত্রিপুরা প্রকাশনামঞ্চ আয়োজিত
লিটিল ম্যাগাজিন ও গ্রন্হ মেলা ২০২২ আগরতলা ভগৎ সিং যুব আবাসে ২১,২২ অক্টোবর অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে  রমাপ্রসাদ দত্ত  স্মৃতি  সম্মান অর্জন করে"নীলকণ্ঠ " (সম্পাদক নিবারণ নাথ)।

-নিবারণ নাথ।

অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলাকে এমন সুন্দর একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সামিল হতে সহযোগিতা করার জন্য।
My heartfelt thanks to Tripura Little Magazine and  Granthmela for inviting me in such a gorgeous programme and making me a part of this gala event.।

-সুজাতা পাল।

শুভ কামনা রইলো আমার
আয়োজন সফল হোক....।
লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।

-রূপন মজুমদার।

ত্রিপুরা লিটল ম‍্যাগাজিন ও গ্রন্থমেলা -2022 এ প্রকাশিত হয়  আমার সম্পাদিত লিটল ম‍্যাগাজিন ঊনকোটির সপ্তম সংখ‍্যা।প্রকাশ করেন উপমহাদেশের (বাংলাদেশের)কথা সাহিত‍্যিক সেলিনা হোসেন মহোদয়া।অনুষ্ঠানে আমার মেয়ে সুস্মিতার পরিবেশনা রবীন্দ্র সঙ্গীত।

-জগদীশ দেবনাথ।

অসংখ্য ধন্যবাদ প্রকাশনা মঞ্চের কর্ণধার  কবি  গোবিন্দ ধর মহোদয়কে ও  কবি বিজন বোস মহোদয় কে। এমন একটি  সুন্দর অনুষ্ঠানের আমন্ত্রন পত্র পেয়ে আমি সত্যি আপ্লুত ও গর্বিত।

মনচলি চক্রবর্তী।

এই চিঠিটা আসলে কোন নিমন্ত্রণ পত্র নয় এটা হল আমাদের কবি সাহিত্যিকদের প্রেম ভালোবাসা এক আত্মা এক নিদর্শন
 ধন্যবাদ গোবিন্দা ধর ও বিজন  বোস। মহাশয় কে।

-শিশির অধিকারী।

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখিকা তথা বাংলাদেশ সাহিত্য একাডেমীর সভাপতি সেলিনা হোসেন- এর হাত ধরে আমার উপন্যাস " ভালোবাসার টানে "-র আবরণ উন্মোচিত হলো ত্রিপুরা লিটল ম্যাগাজিন আয়োজিত গ্রন্থমেলায়। স্থানঃ শহীদ ভগৎ সিং যুব আবাস ।

-ননীগোপাল দেবনাথ।

গতকাল 23 অক্টোবর 2022 ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা লিটল ম‍্যাগাজিন ও গ্রন্থমেলায় সন্মানিত হলাম। সন্মাননা তুলে দিলেন কবি শ‍্যামল কান্তি দে। মঞ্চে ছিলেন বাংলাদেশের প্রখ‍্যাত কথা সাহিত‍্যিক সেলিনা হুসেন,ওনার স্বামী বিশিষ্ট মুক্তি যোদ্ধা আনোয়ার হুসেন, কলকাতার বিশিষ্ট সাহিত‍্যিক অমিত চট্টোপাধ্যায়,কবি ও শিল্পী  রীতা পাল প্রমুখ।

-মন্টু দাস।

আমি অসুস্থ হাতে চোট খেয়ে হাত খানা ভেঙে গেছে। কিন্তু থামাতে পারেনি মোহনার  বিচরণ সাহিত্যের অঙ্গনে প্রকাশনা মঞ্চ আয়োজিত  দ্বিতীয় ত্রিপুরা লিটিল ম্যগাজিন উৎসবে। ঐতিহাসিক দিনে কথা সাহিত্যিক  জননী শেলিনা হুসেনের হাতে ও বহু গুণীজন দের মাধ্যমে। আমি কৃতজ্ঞতা জানাই সব সাহিত্য  জগতের  মাননীয় ওমানণীয়া দের কাছে আমি  অনুপস্থিত থেকে ও আমার মোহনার   মলাট উন্মোচিত হলো।

-কাজী নিনারা বেগম।

গত ২২ অক্টোবর ২০২২ তারিখ শনিবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে প্রকাশনা মঞ্চ আয়োজিত ২য় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের স্বাক্ষী ছিলাম। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মহোদয়, বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলককান্তি ধর মহোদয়, ত্রিপুরার প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন মহোদয়, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ । তাছাড়া উক্ত অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি আমার একটি সামান্য লেখা পাঠ করার চেষ্টা করেছি ।
-শুভম সরকার।

প্রকাশনা মঞ্চ আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলা সম্পন্ন হয় আগরতলা স্থিত ভগৎ সিং যুব আবাসে।এই অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেন    উপমহাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া সহ আরো অনেক বিশিষ্ট কবি সাহিত্যিকগন এবং উনাদের সাহিত্য বিষয়ক আলোচনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেন।উনাদের হাত ধরে প্রকাশিত হয় বেশ কিছু  লিটল ম্যাগাজিন ও একটি উপন্যাস। 
        
          এই মহতী অনুষ্ঠানে আলোচনা চক্রের পাশাপাশি ছিল কবিতা পাঠ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।সকল কবি ও শিল্পীদের প্রকাশনা মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রথম দিনে অনেক গুণী কবিদের  মধ্যে আমি একটি স্বরচিত   কবিতা পাঠের সুযোগ পেয়ে সত্যি ধন্য।প্রকাশনা মঞ্চের আয়োজকদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে  এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।আগামী দিন গুলোতে প্রকাশনা মঞ্চের এবং লিটল ম্যাগাজিনের আরো অনেক প্রচার ও প্রসার কামনা করি।

-চন্দ্রিমা বণিক।

২২ অক্টোবর ২০২২, কবিতা পাঠে আমন্ত্রিত ছিলাম আগরতলার ভগৎ সিং যুব আবাসে প্রকাশনা মঞ্চ দ্বারা আয়োজিত দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। পরম সৌভাগ্য হয়েছে সেলিনা ম্যামের সাথে কথা বলে উনার ভালোবাসার আলিঙ্গন পেয়ে।  শুভ উদ্বোধনে অন্যান্য যে বিশিষ্ট ব্যক্তিরা আসন অলংকৃত করলেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, আব্দুল মতিন, বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলককান্তি ধর, ত্রিপুরার প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী মহোদয় এবং ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক প্রভাস চৌধুরী দাদা। এই যেন সত্যিই একটি মিলন মেলা ছিল।

-পান্থ দাস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ