প্রকাশনা মঞ্চ এর দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২


প্রকাশনা মঞ্চ এর 
দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২
আগরতলা :দ্বিতীয় 
ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২২ আগরতলার ভগৎ সিং যুব আবাসের নিউ বিল্ডিং কনফারেন্স হলে । এ বছর দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা আয়োজনে প্রকাশনা মঞ্চ মিলিত হয়েছে পরপর দুই দুটি আলোচনা,সভায়।এতে বিভিন্ন আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে। মোট ছয়টি বিষয়ে সম্মানিত করা হবে রাজ্যের কবি সাহিত্যিক ও একজন প্রকাশককে।


গত ২১শে আগষ্ট ২০২২ এক বর্ধিত সাধারণ সভা বসে আগরতলার মঠ চৌমুহনীস্থিত বন্ধন বিয়ে বাড়ির বিপরীতে গৌরাঙ্গ সরকারের বি এড ডি এল এড টিউশনের বাসায়। উপস্থিতি ছিলেন গোবিন্দ ধর, শাশ্বতী দাস, অনিতা ভট্টাচার্য, গৌরব ধর, সুমিতা পাল ধর,সুচিত্রা দাস,শাশ্বতী দেব,চিন্ময় চক্রবর্তী, গৌরাঙ্গ সরকার, সৌরভ শীল,জহরলাল দাস,রীতা পাল,মন্টু দাস,শ্যামলকান্তি দে,বিজন বোস,ক্রাইরী মগচৌধুরী মহোদয়েরা।দীর্ঘ আলোচনাক্রমে সভায় সিদ্ধান্ত হয়  আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২২ আগরতলার ভগৎ সিং যুব আবাস নিউ বিল্ডিং এর কনফারেন্স হলে ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২২ আয়োজন করা হবে। ২২ অক্টোবর সন্ধ্যা ৫ টায়  প্রথম দিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধনে বিশিষ্ট ব্যক্তিরা আসন অলংকৃত করবেন।শুভ উদ্বোধন করবেন উপমহাদেশের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। গৌরবোজ্জ্বল উপস্থিতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, কবি জসীমউদ্দিনের পুত্র খুরশিদ আনোয়ার জসীমউদ্দিন, মুক্তচিন্তার মানুষ আব্দুল মতিন, 
বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলককান্তি ধর, প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন,কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী মহোদয়। 
স্বাগত বক্তব্য রাখবেন প্রকাশনা মঞ্চের সম্পাদক গোবিন্দ ধর। ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন সভাপতি জহর দেবনাথ মহোদয়। প্রথম দিনের অনুষ্ঠান সূচনায় সমবেত আবৃত্তি পরিবেশনের জন্য স্মিতা ভট্টাচার্য ও শ্রুতির  বাচিকশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।থিম সংগীত পরিবেশন করবেন শাশ্বতী দাস।থিম সংগীতের কথা লিখেছেন কবি গোবিন্দ ধর। সুর দিয়েছেন কবি ও সুরকার শাশ্বতী দাস। সহযোগিতা করবেন উৎপলা গোস্বামী মুখার্জী,রীতা পাল,শ্যামলকান্তি দে,সুচিত্রা দাস,অঙ্কিতা মুখার্জী।

ছয়টি বিভিন্ন বিষয়ে সম্মাননা প্রদান করা হবে। প্রকাশনা মঞ্চ স্মারক সম্মাননা তুলে দেওয়া হবে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও খুরশিদ আনোয়ার জসীমউদ্দিনসহ আরো  বিশিষ্ট সাহিত্যিকদেরকে।
রমাপ্রসাদ দত্ত স্মৃতি লিটল ম্যাগাজিন সম্মান :২০২২ প্রদান করা হবে :নীলকন্ঠ :সম্পাদক :নিবারণ নাথ বহৃিশিখা:সম্পাদক :নিভা চৌধুরী দুজনকে। বিমল সিংহ স্মৃতি সম্মান :২০২২ প্রদান করা হবে :
মধুমঙ্গল সিনহা,সম্পাদক :মঙ্গলদীপ মহোদয়কে।আজীবন সুকৃতি সম্মান:২০২২ প্রদান করা হবে ড. মুজাহিদ রহমান মহোদয়কে।ত্রিপুরার শ্রেষ্ঠ প্রকাশনা সম্মান:২০২২ প্রদান করা হবে :সপ্তপর্ণা:নিয়তি রায়বর্মন মহোদয়াকে।তপন দেবনাথ স্মৃতি তরুণ কবি সম্মাননা :২০২২ প্রদান করা হবে জেরী(মাম্পি)চন্দ মহোদয়াকে জেরী চন্দ  ত্রিপুরার একজন তরুণ কবি ।২২ অক্টোবর .উপস্থিত কবিদের কবিতা পাঠ থাকবে প্রথম সন্ধ্যার অনুষ্ঠানে। প্রত্যেক কবিদেরকে স্মারক শুভেচ্ছা প্রদান করা হবে। 
দ্বিতীয় দিন ২৩ অক্টোবর ২০২২ দ্বিতীয় দিনে থাকবে আলোচনা সভা।  অনুষ্ঠানের প্রোগ্রাম হল ও হোটেল বুকিং কমিটিতে আছেন শ্যামলকান্তি দে,গোবিন্দ ধর,নিয়তি রায়বর্মন,বিজন বোস,গৌরাঙ্গ সরকার।অতিথিদের আগরতলা চেকপোস্ট থেকে বরণ করবেন ২২ অক্টোবর ২০২৩ সকাল:১০টায়।আপ্যায়ন ও খাদ্য কমিটিতে আছেন নিয়তি রায়বর্মন,শাশ্বতী দাস,শ্যামলকান্তি দে,রীতা পাল,গৌরাঙ্গ সরকার।রেজিস্ট্রেশন:সকাল:৯টায়।রেজিস্ট্রেশন কমিটি: নিয়তি রায়বর্রমন, রীতা পাল,শাশ্বতী দাস,শাশ্বতী দেব।টিফিন :সকাল:৯টা ৩০মি।সকাল:১০টা
সূচনা সংগীত:অনিতা ভট্টাচার্য ও রীতা পাল। আলোচনার
প্রথম পর্ব:সকাল:১০টা ৩০ মি থেকে সকাল: ১১টা৩০ মি।প্রুফ সংশোধন।  দ্বিতীয় পর্ব:একটি ভালো বইয়ের বৈশিষ্ট্য ও গ্রন্থস্বত্ব সময়:সকাল:১১টা ৩০মি থেকে দুপুর:১২টা৩০মি আলোচনা হবে।দুপুর ১টা থেকে কবি সম্মেলন হবে।
তৃতীয় পর্ব :ত্রিপুরার লিটল ম্যাগাজিনের বিক্রি ও সমস্যা।  সময়:দুপুর:২টা থেকে দুপুর ৩টা ৪৫মি সঞ্চালনা করবেন বিজন বোস,সম্পাদক :মনু থেকে ফেনী।চতুর্থ পর্ব: শতবর্ষে কথাসাহিত্যিক বিমল চৌধুরী সময়:দুপুর:২টা ১৫মি থেকে দুপুর ২টা ৪৫মি আলোচনা হবে। পঞ্চম পর্ব:ত্রিপুরার অন্যভাষা ভাবনা 
সময়:দুপুর:২টা ৪৫মি থেকে দুপুর ১
৪টা আলোচক ক্রাইরী মগচৌধুরী,অরুণ চাকমা,মধুমঙ্গল সিনহা, সঞ্চালক:শ্যামলকান্তি দে, সম্পাদক:লুপূর। সংগীত:শাশ্বতী দাস,ছিলোমিলো কথা শ্যামলকান্তি দে।কবি সম্মেলনের 
সময়:সন্ধ্যা:৫টা থেকে রাত ৭টা।সভাপতি  করবেন মন্টু দাস,সহযোগিতা :গৌরাঙ্গ সরকার,সুচিত্রা দাস,জহরলাল দাস,সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, নিয়তি রায়বর্মন।থাকবে আবৃত্তিে ড.মুজাহিদ রহমান, পঞ্চালী রায়,সঞ্চালনায় শাশ্বতী দাস।অনুষ্টানে আসাম থেকে মননভূমি বাংলাদেশ থেকে কবিমঞ্চসহ প্রায় ৬০টি লিটন ম্যাগাজিন সম্পাদক এবং ১০০ জন কবির উপস্থিতির সম্মতি ইতিমধ্যেই পাওয়া গেছে। সকলের সহযোগিতা ও উপস্থিতিতে দ্বিতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা নন্দিত হয়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রকাশনা মঞ্চের সম্পাদক গোবিন্দ ধর মহোদয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ