অন্য স্রোতে আমিও একজন || প্রনব চৌধুরী

অন্য স্রোতে আমিও একজন 
প্রনব চৌধুরী

পাতা থেকে পাতায় শিশিরের শব্দ্ও প্রাকৃতিক বিভক্তি যোগে ভাষা হয়।
সে ভাষা বুঝে ফুল।
তাই ফুল এত সুন্দর।
সে ভাষা বুঝে মাটি।
তাই মাটি এত সহিষ্ঞু।

বেশিরভাগ মানুষই মানুষের ভাষা বুঝে না।
তাই মানুষের হাতে মানুষের এত মৃত্যু,এত রক্ত।
এই নির্বোধ নিষ্ঠুরতার শরীর বেয়ে ও ব্ইছে অন্য এক স্রোত বিবেকের উত্স থেকে সীমান্ত আকাশ পেরিয়ে অসীমান্তিক জীবন আকাশের দিকে।সে স্রোতে ভেসে চলেছে সৃষ্টির সবুজাভ পাল তোলা নৌকো।
আরোহীদের কন্ঠে শুধু কবিতা আর বিবেক নিসৃত সর্ববোধ্য স্বরালাপ।
       সে নৌকার আমিও একজন শিশির ভেজা যাত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ