কিছু সময় গেছে অজান্তে|| মাসুদা তোফা

কিছু সময় গেছে অজান্তে 
মাসুদা তোফা 


কিছু সময়, গেছে অজান্তে, আমাদের ভুলে
তুমি  বুঝ নি, আমিও , বুঝেছি বিরহে। 
বুঝেছি, না পাওয়ার বেদনা অসীম 
আমিও ভুল করেই  গেছি  বারেবার। 
তুমি পারোনি ফেরাতে, আমি গেছি চলে 
সে রাতে জোছনা ছিল,  ছাতিম তলায়।
তবু অন্ধকারে ছেয়ে গেছে মনপ্রাণ 
চোখে ঘোরলাগা প্রেম,  ভালোবাসাহীন।
দুজন দু প্রান্তে  ম্লান, বিমর্ষ,  মলিন 
কারণে অকারণে, কে যে কারে হারায়।
না বুঝে অবুঝ মন, ভুল করে যায় 

দূরন্ত শৈশব স্মৃতি  কে পারে ভুলতে?
তবু  জীবন  চলছে জীবনের পথে
পথের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। 
কোটি প্রেমিকের মাঝে, নিজেকে দেখ না
পাবে ফিরে সে অতীত, হারাবে বেদনা। 
#মাসুদা তোফা 
২৩.৪.২২ ঢাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ