স্রোত প্রকাশনার একগুচ্ছ বই প্রকাশ অনুষ্ঠান
সম্মানিত করা হবে প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন মহোদয়াকে
নিজস্ব সংবাদ :১৪ মার্চ২০২২
আগামী ২০ মার্চ ২০২২ আগরতলা প্রেসক্লাবে স্রোত প্রকাশনার একগুচ্ছ বই প্রকাশ করা হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, কবি কল্যাণব্রত চক্রবর্তী, কবি রামেশ্বর ভট্টাচার্য, গল্পকার গৌরী বর্মন,প্রাবন্ধিক গীতা দেবনাথ, অধ্যাপক মায়া মুখোপাধ্যায় ও প্রাবন্ধিক ড.দেবব্রত দেবরায় মহোদয়।অনুষ্ঠানে বিকাশ সরকারের গল্পসমগ্র ১ মুখোমুখি বিকাশ সরকার, মণিকা বড়ুয়ার কাব্য সংকলন কান্না,মুখোমুখি অশোকানন্দ রায়বর্মন,ফেনীনদী প্রত্নকথা ও মানুষের উপাখ্যান,গোবিন্দ ধরের নির্বাচিত ১০০ কবিতা,তপোধীর ভট্টাচার্যের ত্রিপুরার কথাসাহিত্য, মুখোমুখি মলয় রায়চৌধুরীসহ একগুচ্ছ নতুন বই।প্রসঙ্গক্রমে বলাবাহুল্য স্রোত প্রকাশনার এই বই প্রকাশ এবছরের মতো তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কলকাতায়ও একগুচ্ছ নতুন বই প্রকাশিত হয়। প্রকাশক সুমিতা পাল ধর জানান আগরতলা বইমেলায় চতুর্থ পর্বেও আরো অনেকগুলো বই প্রকাশ করা হবে।উক্ত বইপ্রকাশ অনুষ্ঠানে বাচিকশিল্পী বৈশম্পায়ন চক্রবর্তী, ড.মুজাহিদ রহমান,পাঞ্চালি আচার্য পরিচালিত ত্রিপুরার কবিতা আবৃত্তি পরিবেশিত হবে।কবিতা পাঠ করবেন অলক দাশগুপ্ত, অপাংশু দেবনাথ, তমালশেখর দে, অমলকান্তি চন্দ, রাজীব মজুমদার, শাশ্বতী দাস, বিজন বোস,বিপ্লব উরাং,সঞ্জীব দে,দিপ্সী দে,মনচলি চক্রবর্তী, সঞ্চিতা শীল,সুমিতা বর্ধন,শুভ্রা সাহা,মীনাক্ষী ভট্টাচার্য, অনিলকুমার নাথ,গোপেশ চক্রবর্তীসহ একঝাঁক কবিরা।বই প্রকাশ,কবিতা আবৃত্তি, কবিতা পাঠের পাশাপাশি সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা প্রদান করা হবে নিয়তি রায়বর্মন মহোদয়াকে। স্রোত প্রকাশনার পক্ষে কবি গোবিন্দ ধর ত্রিপুরার সকল শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ খবর জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ