স্রোত আয়োজিত বই উৎসবে কথাসাহিত্যিক বিকাশ সরকার ও ভাষাকোবিদ তপন বাগচী এবং কবি বিশ্বজিৎ নন্দী পাচ্ছেন স্রোত পুরস্কার :২০২২
সাংস্কৃতিক সংবাদ :০৮:০২:২০২২:উত্তর পূর্বের অন্যপাঠ
স্রোত প্রকাশনা। যে ভাষায় কথা বলে নদী/পাখি গান গায়,কালস্রোত /লেখা হয় পাতায় পাতায়।আয়োজন করছে দক্ষিণারঞ্জন ও সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা প্রদান বই প্রকাশ ও এপার ওপার অপার বাংলার নির্বাচিত কবিদের কবিতাপাঠ উৎসব :২০২২স্থান :অডিটোরিয়াম, টালিগঞ্জ তারিখ :২৮ ফেব্রুয়ারি ২০২২
সময়:সন্ধ্যা ৬টা৩০ মি।অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতির সম্মতি জানিয়েছেন রামকুমার মুখোপাধ্যায়,আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক,নলিনী বেরা, আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র,সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক সন্দীপ দত্ত, প্রতিষ্ঠাতা,সম্পাদক,কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র প্রমিতেশ সরকার, প্রাবন্ধিক,বিকাশ সরকার, কথাসাহিত্যিক, বাসুদেব দাস , অনুবাদক ও সাহিত্যিক ঝুমুর পাণ্ডে, কথাসাহিত্যিক, মৃন্ময় প্রামাণিক, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়,ও পিনাকেশ সরকার সাহিত্যিক মহোদয়গণ।অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করবেন অমিতেশ সরকার, রবীন্দ্র শিল্পী।এছাড়াও গোবিন্দ ধরের কথায় সুরারোপ করবপন শাশ্বতী দাস মহোদয়া।অনুষ্ঠানে থাকবে এপার ওপার অপার বাংলার নির্বাচিত কবিদের কবিতা পাঠে অংশগ্রহণ করবেন অংশুমান কর,রবীন্দ্র গুহ, ঈশিতা ভাদুড়ি,তপন বাগচী,বীরেন মুখার্জী, গিরীশ গৈরিক,সুব্রত দেব,ফুল্লরা ধর,দেবীস্মিতা দেব,সুস্মিতা চৌধুরী,বেবী সাউ,সব্যসাচী হাজরা,উমা মাহাতো,প্রীতি আচার্য, কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী,ফাল্গুনী চক্রবর্তী, মৃদুলা ভট্টাচার্য, সন্দীপ সাহু, মহুয়া দাস,শাশ্বতী দাস,তন্ময় বীর,সমীরণ মোদক,গোবিন্দ ধর।
প্রকাশিত হবে একগুচ্ছ নতুন বই। বইগুলো হল মলয় রায়চৌধুরী - কবিতা সংকলন
প্রেমের কবিতা ও মুখোমুখি মলয় রায়চৌধুরী :গোবিন্দ ধর,বাসুদেব দাস অনুবাদকৃত নির্বাচিত অসমিয়া ছোটগল্প, একজন বুড়ো মানুষ, ঝুমুর পাণ্ডে'র বইগুলো দিনলিপি
করোনা, লকডাউন দুঃসময়ের এক,বিষাদ গাথা,গবেষণা গ্রন্থ
আসামের চা বাগানের পালা পার্বণ ও অন্যান্য নিবন্ধ,উপন্যাস
কারা কান্দেরে নদীর পাড়ও বইয়া
পূর্ব প্রকাশিত উপন্যাস গাঙগাথা,বিকাশ সরকার- ছোটগল্প গল্প সংগ্রহ, মুখোমুখি বিকাশ সরকার :গোবিন্দ ধর,থ্রিলার ধাঁধাধন্দ,রবীন্দ্র গুহ -উপন্যাস নির্বাচিত উপাখ্যান, অংশুমান কর রাষ্ট্র |নাগরিকত্ব |এই সময়, সন্দীপ সাহু কাব্য সংকলন কাঁটাতার উপড়ে নিয়েছে কেউ।
বই উৎসব এ দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা প্রদান করা হবে কথাসাহিত্যিক বিকাশ সরকার ও ভাষাকোবিদ তপন বাগচী মহোদয়কে।এছাড়াও সম্মাননা প্রদান করা হবে মেঘালয়ের কবি বিশ্বজিৎ নন্দীকে সুষমারাণী ধর স্মৃতি স্রোত সম্মাননা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন রবীন্দ্র সংগীতশিল্পী অমিতেশ সরকার। এই সংবাদ জানিয়েছেন স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন স্রোত সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর মহোদয়।
0 মন্তব্যসমূহ