কী লিখি কেন লিখি শওকত আলী জাহিদ

কী লিখি কেন লিখি 
শওকত আলী জাহিদ


কী লিখি কেন লিখি 
শওকত আলী জাহিদ

কবি, ফরিদপুর, বাংলাদেশ 

স্কুল জীবন, মানে নবম/ দশম শ্রেনী থেকেই টুকটাক লিখতাম। স্কুল ম্যাগাজিনে অথবা দেওয়াল পত্রিকায়। তারপর কলেজ জীবনে এসেও লিখেছি, তৎকালীন গনমন পত্রিকায়  কিছু কবিতা ছাপা হয়েছিল। দীর্ঘদিন আর লেখার সঙ্গে যুক্ত থাকতে পারিনি। ফেসবুকের কল্যাণে আবার লেখালেখি শুরু করি।স্কুল জীবন থেকেই আমার মা একাডেমিক লেখাপড়ার পাশাপাশি,  ছোটদের উপযোগি বই পড়তে দিতেন। তখন পড়েছি, সুকুমার রায়, রফিকুল হক, সহ অনেকের ছড়া, কবিতা, বিভুতি ভূষন এর " আম আটির ভেঁপু " বইটির কথা খুব মনে পড়ে, আমার মা প্রথম এই বইটি এনে পড়তে বলেছিলেন। অনুপ্রেরণা পেয়েছি ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাথে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন সময় সাহিত্য সভায় অন্যান্য কবিদের কবিতা পাঠ শুনে শুনে, মনে হতো আমিও আবার লেখা শুরু করি। দ্বিতীয়ত আমি প্রচুর বই পড়ি। রবীন্দ্রনাথ,  নজরুল, জীবনান্দদাস, সুকান্ত, সুনীল, শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, হেলাল হাফিজ, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বর্তমান সময়ের অনেকের লেখা পড়ি, এবং লিখতে উৎসাহ পাই।গুরু বলতে গেলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর " কবিতার ক্লাশ" এবং আবু সুফিয়ান চৌধুরী কুশল ও  সফিক ইসলাম। প্রথম বই ২০১৮ সালে বাংলা একাডেমির একুশের গ্রন্থমেলায়,  প্রথম কাব্যগ্রন্থ " দোলন বাড়ি " প্রকাশ করেছে পাললিক সৌরভ।  দ্বিতীয় কাব্যগ্রন্থ "রুপালি কফিন "প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী  ২০১৯ এবং ২০২০ সালে প্রকাশ পেয়েছে তৃতীয় কাব্যগ্রন্থ " নিত্য বাজে অযুত প্রাণে " পাললিক সৌরভ থেকে। ছোটগল্পের একটি বই "ঋত্বিক প্যালেস" ২০২১ সালে পাললিক সৌরভ থেকে প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য লেখা " ছোটদের বঙ্গবন্ধু " এটাও পাললিক সৌরভ থেকে প্রকাশিত। কোন পুরস্কার এখনও পাইনি, দুইটি সম্মাননা পেয়েছি। আসলে এখনও লেখক হযে উঠতে পারিনি। শিখছি মাত্র।একটি রিভিউ লিখেছিলেন কবি ও লেখক ঋষি এস্তেবান। দোলন বাড়ি কাব্যগ্রন্থ নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ