কী লিখি কেন লিখি রীতা ঘোষ


কী লিখি কেন লিখি 
রীতা ঘোষ

কী লিখি কেন লিখি 
রীতা ঘোষ


ছোটবেলা থেকেই লেখা শুরু। শৈশবে যখন ছড়া কবিতা শিখতাম, বইয়ে রঙিন ছবি দেখতাম, তখন থেকেই মনের রঙিন আকাশে মনে মনে ছড়া তৈরী করতাম। বাবার পুরনো ডাইরিতে ছড়া লিখতাম। আমার বাবাও সাহিত্যিক ছিলেন। কি যে লিখতাম আবোল তাবোল মনে নেই। তবে বাবা খুব উৎসাহ দিতেন। চারদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমাদের বাড়িতে ই ছিল নানান রকমের ফুল, গাছের ডালে ডালে ছিল কতো রকমের পাখি। ওদের নিয়ে ই ছড়া লিখতাম।


      যখন একটু বড়ো হয়েছি অর্থাৎ ক্লাস ফাইভ সিক্সে পড়ি, তখন থেকেই গল্প লেখা শুরু। বিষয় বস্তু বেশিরভাগ ই ছিল রাজারানি, ভূত পেতনি এসব। বন্ধু দেরকেও বানিয়ে বানিয়ে গল্প বলতাম।


      ক্লাস সেভেনে পড়ার সময় স্কুল ম্যাগাজিনে প্রথম ছাপার অক্ষরে কবিতা প্রকাশিত হয়। সেকী উৎসাহ আনন্দ আমার। তখন থেকেই লেখার উদ্দেশ্য একটা পেয়ে গেলাম। পরবর্তী সংখ্যা তে আরো ভালো লেখা দিতে হবে। স্কুল জীবনে অনেক গল্প লিখেছি। মনে সুপ্ত বাসনা_ভবিষ্যতে লেখিকা হবো।


      স্কুল জীবন শেষ হওয়ার পর ত্রিপুরা দর্পন, জাগরন পত্রিকার সাহিত্য বিভাগে লেখা পাঠাতাম। পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিনেও লেখা দিতাম।


      মাঝে অনেক গুলো বছর লেখা বন্ধ রেখেছিলাম। পুনরায়  যখন  লেখা শুরু করি, তখন পূর্বের রঙিন ভাবনা গুলোর দিন শেষ, এখন দেখছি চারদিকে কঠিন বাস্তব। দেখছি নারী নির্যাতন, নারী হত্যা, ব্যাভিচার। মূক আমি _প্রতিবাদ করার হাতিয়ার একমাত্র লেখনীই সম্বল। কাগজ আর কলম    এ হলো আমার প্রতিবাদের হাতিয়ার। কেউ পড়ুন বা না পড়ুন আমি লিখেই যাবো।


      লেখার মাঝেই নিজেকে খুঁজে পাই। লেখাই হলো মনের দোসর, প্রাণের দোসর। এখানে কোনো দলাদলি নেই, মনোমালিন্য নেই, আছে নির্দোষ অনাবিল আনন্দ। সেজন্যই লিখে যাই.   কোন স্বীকৃতি পাই অথবা না পাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ