প্রতিদিন বাংলাভাষা. স্রোত
হিমাদ্রি দেব
২৫:১২:২০২০
মঞ্জিলাগো বল্
হিমাদ্রি দেব
রাইতে আইসেন ক্যান্ চুপি চুপি আন্ধার পিঞ্জিরায়
পাতলা ঘুমের মধ্যে জাইগা থাকি, সবই যে ঘুমায়
রিজিয়ার মায় কইতো, মঞ্জিলাগো, এতো হাসিস্ ক্যান্ ?
কার সাথে, এতো কথা ! শব্দে করিস ধ্যান ?
একদিন সে চইল্যা গেল হইলো দেশান্তরী
ওঝায় কয়, ধইরা নিছে আজব দেশের পরী !
মন চইল্লো আগে আগে, বন চইল্লো পিছে
মনের এক বান্ধব ছিল, সে উঠলো গাছে !
চাইতে চাইতে দিন গেল, দিনরে খাইল রাইত
মগজ খাইল, মেজাজ খাইল, করল না আর বাইত ।
খরার গুণে গুঁড়া হইলো প্রজাপতির পাখা
যাইতে যাইতে শেষ হয় না পথ কেবলই আঁকা
বানাইন্যা ঘর শূন্য হইলো নদীতে নাই জল
কোথায় যাইমু কারে কইমু মঞ্জিলা গো বল্ !
লঘুস্বরে-এক
হিমাদ্রি দেব
ঈশ্বর মানি না আমি, তাকে এনে বিব্রত করো না
বরং তোমার সাথে
পদাবলী, প্রতিপদে গিরিশের পানপাত্রে আঁখি
বরং তোমাকে বলি আমার প্রশ্বাস হও, উঠতে দাও
মানুষের ভাষায় তুমি বলো, পাপ নেই, পুণ্য নেই
জগৎ সংসার, এই তোমার বোধের মত আলো ।
0 মন্তব্যসমূহ