প্রতীক্ষাযাপন
দেবাশিস মুখোপাধ্যায়
সেজে আছে বাইরের আমি । তারিফের বাঁধ ভেঙে দেখি ছুঁয়ে
গেছে ভেতরের জল । পুষি তাকে
যন্ত্রনায় গুলে
বারবার গলে রক্ত হয় । এতোটাই
ক্ষরণ । রঙ মাখে ঢেকে দিতে । কে
জানে কখন বাতাস এসে উঁকি দেবে ঢাকা তুলে
সে হাওয়া যদিও প্রেমিকা নয় । সে
এক দমকা আসা ঘোর
আমি জানে সব কিছু গেছে । এখন
প্রতীক্ষাযাপন । কখন আসবে প্রাণচোর
0 মন্তব্যসমূহ