গ্রাস
তুমি নারী দেহে পাহাড় দেখেছ প্রথমে ,
শিহরণ জেগেছে শরীরের জুড়ে,
থামতে চাওনি তুমি ...।
ঝাঁপিয়ে পড়ে হাতড়ে,খামচে,কামড়ে,
উঠতে চেয়েছ পাহাড়ে ..!
উঠেছো,ছুঁয়েছ, শান্তি মেটেনি তোমার ...।
তুমি আরও খোঁজ শুরু করেছো ,
নারী দেহে তুমি সন্ধানে পেয়েছ গুহার ।
তোমার খিদে বেড়ে গিয়েছে।
তুমি আরও সন্ধানে ব্যস্ত হয়েছ।
পথ টা কে তোমার সরু আল মনে হয়েছে,
তুমি তাতে প্রবেশ করতে চেয়েছ,
গুহা পথে পারি দিয়েও আস মেটে নি তোমার,
পথ কে নিজের মতো করতে চেয়েছ ,
ছিঁড়েছ,কেটেছ ,পথ কে বড় করেছো ।
তুমি নারী দেহে সন্ধান পেয়েছ,
গুহা পথ হতে রক্ত নদীর,
তাতে স্নান করে তৃপ্তি মেটাতে চেয়েছ,
তাতে ও শান্ত হয়নি তোমার উত্তেজনার,
তুমি হাতড়ে, হাতড়ে আরো চেয়েছ,
তুমি নারী রূপে কেবল লালায়িত হয়েছ ,
ভক্তি ,স্নেহ, ভালবাসা জাগেনি তোমার মনে।
যে পথে তোমার পৃথিবী দর্শন ,
সে পথের সন্ধানে তুমি শেষ করে ফেলেছ;
নারী জাতির পৃথিবী দর্শন,
তাকে লাশ করে ও তুমি শান্তি পাওনি ,
আরো আরো ক্ষুধা তোমাকে টেনেছে,
ওই পবিত্র গুহা পথ কে তুমি চিরে ফালি করেছো।
তাও তুমি এ পৃথিবীতে সম্মান পেয়ে জীবিত।
আরো পাহাড় আর গুহার সন্ধানে ....।
যা আবার ও শেষ হবে তোমার,
তোমাদের মতোদের হাতে।।
1 মন্তব্যসমূহ
সরল শব্দচয়নে সাবলীল লেখা। খুব ভালোলাগল।
উত্তরমুছুন