স্বাধীনতা // দীপান্বিতা পাণ্ডে

 

দীপান্বিতা পাণ্ডে

স্বাধীনতা


স্বাধীনতার পুণ্য লগ্ন থেকে,

জন্ম হোক নূতন মানবতার।

নতুন শপথ নূতন আশা,

গনতন্ত্রের আর সংবিধানের পাতা


বিপ্লবীদের রক্তে লেখা,

আমাদের প্রিয় স্বাধীনতা।

দুশো বছরের শাসনে শোষণ,

তবুও ব্যার্থ বারবার।

করতে জব্দ ছাড়তে ভারত,

জ্বালিয়ে ছিলো সারা দেশে আগুনেরউল্কা।

সেই আগুনে শুদ্ধ হয়েছে সোনার ভারতবর্ষ।

স্বাধীনতার মন্ত্র ছিল  জয় হোক বন্দেমাতরম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ