গৌতম ভৌমিক
স্বাধীনতা কী!
দশ বছরের অতনু মাকে বলল-
মা স্বাধীনতা কী!
মা- বাবু স্বাধীনতা হলো,
এই যে তুমি নিজের মতো করে ঘুরতে পারছো
যেখানে খুশি সেখানে যেতে পারছো
যা খুশি খেতে পারছো ঐ গুলি মনে করো স্বাধীনতা।
অতনু-
তাহলে সিপাহীজলা'য় যে বাঘ সিংহ হাতি আছে তাদের কী স্বাধীনতা আছে!
তারা জঙ্গলে থাকে তাই না মা!
তাদের দেখি সিপাহীজলায় ধরে এনে বন্দি করে রাখা হয়! আমরা যে খাবার দিয়ে থাকি ঐ গুলি তারা খায়!
একটি ঘরে তাদের সব সময় থাকতে হয়! তারা তো কোন জায়গায় যেতে পারে না! আমরা সবাই তাদের দেখে মজা করি,
তাদের কষ্ট হয় না!
তারা কী স্বাধীন আছে!
মা নির্বাক কোন কথা নেই!
অতনু- তুমি চুপ কেন?
কথা বলছো না কেন?
কিছু বলো!
সত্যি কী আমরা সবাই স্বাধীন!

0 মন্তব্যসমূহ