স্বাধীনতা সংখ্যা


                উজ্জ্বলা দাস

               মোদের ভারত

মোদের দেশে নেই কোন জাতির ভেদাভেদ,

হিন্দু  কিংবা মুসলিম ধর্ম_

বৌদ্ধ কিংবা খ্রিষ্টান ধর্ম_

মোরা সবে ভাই-ভাই কভু মোদের হয় না বিচ্ছেদ।


 জনে-জনে লইয়া শপথ এগিয়ে চলেছি লক্ষ্যে_

-মোরা মায়ের চরণে ত্যাজিব জীবন

 তবেই হইবে সার্থক এজীবন-

আজীবন লিখে রাখবো মায়ের নামটি বক্ষে।


সৈন্যদল ও বীর পুরুষেরা যতনা হারিয়েছে প্রাণ,

মোরা স্মরণে রাখিয়া সে সব স্মৃতি,

 দুর্বলতা-পরাজয় সব দিয়া ইতি_

মুখেতে গাইয়া বীরের গান হাসিমুখে ত্যাজিব প্রাণ।


মোদের ভারত শ্রেষ্ঠ ভারত ভাঙবো না তাঁর গর্ব

রক্তে রাঙা দেশ হলেও_

 হব না পিছু এক পা ও ,

যুগ-যুগ ইতিহাসে লিখা থাকবে এই "স্বদেশীর পর্ব"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ