প্রিয়াংকা শীল
নারী স্বাধীনতা
ঊনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগষ্ট,
দেশটি স্বাধীনতা পেয়েছিল ।
আজ স্বাধীনতার বাহাত্তর বছর পরেও --
সমাজে পরিলক্ষিত হচ্ছে পরাধীনতার জ্বালা ।
পরাধীনতা----
হ্যাঁ।পরাধীনতা, নারী পরাধীনতা ।
আজ দুই হাজার কুঁড়িতে পা রেখেও, আমাদের সমাজের মা - বোনেরা পায়নি ওদের স্বাধীনতা ।।
পায়নি ওদের সঠিক আত্মসম্মান আর আত্মমর্যাদা।
পথে, ঘাটে, রাস্তায় এমনকি আধুনিক প্রযুক্তির ইন্টারনেটেও নারীদের নিয়ে করা হয় হাসি, ঠাট্টা আর আনন্দ ।
ধষর্ণ , বধূহত্যা , নারী নির্যাতন বেড়েই চলেছে প্রতিনিয়ত ।
সবকিছু দেখেও অন্ধের মত রয়েছে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
যেদিন নারীরা সমাজের নিষ্ঠুর বেড়াজাল থেকে নিজেকে মুক্ত মনে করে নির্ভয়ে বাঁচতে পারবে --
সেদিনই ভারত প্রকৃত অর্থে পরাধীনতার জাল থেকে স্বাধীনতা লাভ করবে ।।

0 মন্তব্যসমূহ