অনিল চন্দ্র সাহা
ইতিহাসে স্বাধীনতা
১৫ ই আগস্ট ভারতের "স্বাধীনতা,"
ইতিহাসে অনবদ্য স্মৃতি, বিজড়িত স্মরণিকা।।।
জলে স্থলে অন্তরীক্ষে বয়ে চলে এর অবিরল প্রানবন্ত বিচরণতা।।
" স্বাধীনতা"
হীনতায় দীনতায় স্তব্দ,
স্বাধীন সত্ত্বার সততা।
আজি" স্বাধীনতা " অর্থহীন
যেখানে অর্থনৈতিক দীনতা,
সংস্কৃতি, মানবতা সততা,
ধূমায়িত অবলুন্ঠিত শোষিত এবং কুন্ঠিত।
স্বাধীনতা-স্বাধীন সত্ত্বার বার্তা,
একতা ভালোবাসার অখন্ডতা।
"স্বাধীনতা"প্রানবন্ত
নিত্যনতুন আহ্বানে।

0 মন্তব্যসমূহ