গোপাল দে
বিপন্ন স্বাধীনতা
স্বাধীনতার অনেক বছর পেরিয়ে
আমার আজকের ভারত।
বহু রক্ত আর ত্যাগের বিনিময়ে
তিল তিল করে গড়ে ওঠা
আমার স্বপ্নের ভারত।
সুভাষ,ভগৎ আর ক্ষুদিরামের
স্বপ্নে দেখা এক অন্য ভারত।
যে ভারতে থাকবে না কোন হিন্দু মুসলিম অনৈক্য।
অথচ একশ্রেণীর দস্যুকবলে পড়ে
ভুলুন্ঠিত আজ ভারতমাতার সন্তান।
বাক্ স্বাধীনতা যেখানে অবলুপ্ত,
নৈতিক অধিকার সেখানে বইয়ের পাতায় গুমড়ে কাঁদে।
ভয়ার্ত নারীর আর্তনাদ
ঠিক একদিন ভাগ্যবিধাতা শুনবে,
জন্ম নেবে সেই স্বপ্নের ভারত।

0 মন্তব্যসমূহ