সম্পা বৈদ্য
এ কেমন স্বাধীনতা!
এ কেমন স্বাধীনতার কথা বলছো তোমরা!
মুখ্যমন্ত্রীর দেহরক্ষী!
প্রধানমন্ত্রীর দেহরক্ষী!
নেতা মন্ত্রীরা তো খোদ পরাধীন!
ইচ্ছে করলেই তারা অনেক কিছু পারে না!
যেমন শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টি ভিজতে পারে না!
আমার মতো ডায়াবেটিস থাকা শর্তেও রসগোল্লা খেতে পারে না!
ইচ্ছে করলেই গঙ্গার তীরে পায়চারি করতে পারে না!
যেখানে মন্ত্রী মহাজনেরা এতো পরাধীন!
সেখানে আমার মতো মেয়েরা জাতিধর্ম নির্বিশেষে আজন্মকাল পরাধীন।
শিশুরা পরাধীন।
গনতন্ত্রের মিথ্যা চাদরে জড়ানো স্বাধীনতা আমার চাই না আর!
আমার একটাই আকাশ চাই!
মানচিত্রের বেড়াজালে তারাকাটা সব ভাঙ্গতে চাই।
না না আমি স্বৈরাচারী না।
আমি আমরা এবং সবাই স্বাধীন হতে চাই।

0 মন্তব্যসমূহ