থামেনি যুদ্ধ // অভিজীৎ দাস



অভিজীৎ দাস

থামেনি যুদ্ধ


১৯৪৭ স্বাধীন হলাম 

সুখ আজ পাইনি আজো।

থামেনি যুদ্ধ থামেনি লড়াই

নদীর স্রোতে ভেসে শত শত বীর সৈনিকের বেদি,

অনেক হলো পিছুটান আর বলিদান..

ঝড় তুফান উপেক্ষা করে চলো গর্জে উঠি

বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত বীরের রক্তবীজে

কোটি কোটি বীর বিপ্লবী জন্ম নিয়েছি 

রক্ত নিশান আমাদের ললাটে

এসো বন্ধু 

সোনালী স্বপ্ন রেখে আবার স্বাধীন করি আমার ভারত



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ