রাহুল শীল
পেঙ্গুইন
মা কাঁদছেন ছেলে নেই আর
আঁচল বেঁয়ে স্নেহ চুঁইয়ে পরছে টপ টপ করে,
ভৌগোলিক সীমানা জুড়ে রয়েছে অপদার্থের দল।
একজন এসে আঁচল সরিয়ে স্নেহের দাম গুনছেন,
হঠাৎ বাবা স্বাধীনতার গান গাইলে
তৃপ্তির নেশায় বুদ হয়ে ঘুমিয়ে পড়েছে দর্শকেরা।
পৃথিবীর মেরুতে ঘুমিয়ে কাটানো বিলুপ্ত পেঙ্গুইন
আবার বাঁচতে বরফের গায়ে দেশলাই জ্বালায়।

0 মন্তব্যসমূহ