জয়শ্রী রায়
ভারতবর্ষে আমি
অনেক দিয়েছো তুমি
আমি তোমার কিছুই দিতে পারিনি
জন্ম নিয়েছি স্বাধীনতা লাভের পর
স্বেদ, রক্ত, ঘাম,ঝরা বিপ্লবের নতুন বিতর্কিত কাল
আমাকে দিয়েছে স্বাধীন দেশের নাগরিকত্ব
তবু মনে হয় কেন -- একাল এত জরাগ্রস্ত, দুরারোগ্য ব্যাধি
যেন মর্মে মনে আঁকড়ে ধরে আছে, উনুনের কালো ধোঁয়ার মতো
এখনো বিপ্লব চলছে।
আরও বিপ্লব চলবে।
হীনবল অঙ্গের মত আনবে সন্ত্রাস।
মানুষের ফুসফুসের ক্রন্দনে স্বাধীনতা চাই
শৃঙ্খল মুক্ত নবনির্মিত কালান্তরের স্বাধীনতা।

0 মন্তব্যসমূহ