সঞ্জয় দত্ত
ক্ষুধার্ত
কতো কেঁদেছি আমি,
চোখের জল ভূমি স্পর্শ করার আগেই বিলিন্ হয়ে যেত!
কিন্তু যুদ্ধ ভূমি উত্তপ্ত ছিল।
পোড়া ভাতের ঘ্রাণে নেশাগ্রস্ত হয়ে
আর কতদিন চলবে!
ঘুমিয়ে ঘুমিয়ে দেখি জীবন্ত তারাগুলোর খসে পড়া।
গাছের বাকল গুলো
রোদে পুড়ে কালো হয়ে গেছে!
দিনরাত এক করে দিলেও
নদী জলাপূর্ণ হওয়ার স্বপ্ন দেখে না!

0 মন্তব্যসমূহ