বিপ্লবী ক্ষুদিরাম // নারায়ণ নন্দী


নারায়ণ নন্দী

বিপ্লবী ক্ষুদিরাম


তুমি বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস,

তুমি দিয়েছো প্রাণ বলিদান, ফাসিঁকাঠে।

দেশমাতৃকার মুক্তির স্বপ্নে রেখেছো জীবন বাজি

লড়েছ, .....

তুচ্ছ করে প্রাণের মায়া।

হাসি মুখে নিয়েছ পরে ফাঁসির দড়ি।

ঝুলেছে দেহ, কেঁদেছি কতো।


নির্বাক হয়ে দেখেছি

মৃত্যুর সন্নিকটে পা বাড়ালেই,

তবু তোমার হৃদয় একটুও যে কাঁপেনি।

তোমার চোখে মুদ্রিত হয়নি ভয় আর অব্যক্ত অন্যায়ের কাছে


হে বিপ্লবী তোমার শপথে দেশের মুক্তি,

ওগো বীর,স্বদেশপ্রেমের অগ্নিমন্ত্রের বীজ

তোমার প্রাণের স্পন্দনে 

আজো মুখরিত করে স্বাধীনতার গান,বাংলার মাটি।

তোমায় পেয়ে ধন্য ভারতভূমি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ