দেবী // মৃগাঙ্ক মৌলি বিশ্বাস


মৃগাঙ্ক মৌলি বিশ্বাস 

দেবী


রঙ -বেরঙের অ্যালকোহলের ভেতর 

দেবীর সাথে আমার মুখোমুখি দেখা 


বন্ধুগ্রন্থি থেকে অবিরাম বেঁচেথাকা ক্ষরণ হয়


সেই মদ্যপ অ্যালকোহলের ভেতরে দেবীর সাতমহলা বাড়ি ।ঘোরালো কাঁচের সিঁড়ি কোথাও উঠে গেছে ....।স্খলিত বসন দেবীর, উন্মুক্ত কাঁচুলি 

লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে 

আমিও অবাক হয়ে দেখি তার শরীরময় সহস্র কারুকার্য, তার আলোকিত ঝলমলে  দিন 


স্পর্শবোধ থেকে উৎপন্ন সহস্র আলোকিত পথ 

আজ এই শহরকে ধ্বস্ত ও মায়াময় করে তুলছে 


আমাদের দুজনের গায়ে লেগে থাকে স্বপ্নমেঘ সংঘর্ষ, ঝড় ও বিদ্যুত


দেবী ছাড়া আর তো আমার কোন বন্ধু নেই 

সংসার রয়েছে, যদিও দেবীর কোন বন্ধু নেই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ