বিশ্বজিত মুখার্জ্জী
স্বাধীনতা
স্বাধীনতা তুমি আমার বিশ্বাস,
মুক্ত বাতাস-নির্মল আকাশ।
স্বাধীনতা তুমি মুক্ত বিহঙ্গের গান,
নদীর কলোতান।
স্বাধীনতা তুমি নারীর সপ্রতিভ চোখেরতারা,
বিপ্লবীদের আত্মবলিদানে পাগলপারা।
স্বাধীনতা তুমি ছাত্রের কলমে খাতায়,
আবেগশীল মানুষের প্রতিবাদের ভাষায়।
স্বাধীনতা তুমি বিবেকের চেতনায়,
সুভাষের আত্মত্যাগের মহিমায়।
স্বাধীনতা তুমি বুদ্ধের অহিংসায়,
গান্ধীজির শান্তির বার্তায়।
স্বাধীনতা আজ অপহৃতা,
অসতের সাথে করে চুক্তি,
'ফিরে পেতে চাই সেই স্বাধীনতা',হোক তার মুক্তি।
স্বাধীনতা তুমি আবারও ফেরো সংবিধানের পাতায়,
গনতান্ত্রিক ভাষায়।
স্বাধীনতার কোমল হৃদয়ে কেন কাঠিন্যের সুর?
চিহ্নিত করো কে সাধু কে অসুর!
স্বাধীনতার হৃদয়ে কেন এত স্পর্শকাতরতা?
স্বাধীনতা প্রতিবাদের ভাষায় কাটিয়ে তোল তোমার জড়তা।

0 মন্তব্যসমূহ