বীরেন্দ্র কয়াল
পরিণতি
জীবন ছান্দিক তালে এগিয়ে চলে
মৃত্যু আসে চিরন্তনী ঋজু পথে
নিঃশব্দ পতনে----- উত্থানে।
জ্যামিতিক ফর্মুলায় অমসৃন জীবন পথ
ঐহিক তাণ্ডবে ভাঙে মেরুদন্ড
অনুরাগে পোড়ে শরীরী অক্ষর ।
হীনমন্যতা ভস্ম হয় রিপুর দংশনে
মনের গহীনে দিব্য আলো জ্বেলে
চোখের প্রদীপে পথ চলা যায়!
উষ্ণ ক্ষিপ্রতায় বহে বৈতরনী নদীর স্রোত
ক্লেদাক্ত তরী উজান বৈপরীত্য
অগ্নিকুন্ডে ধ্বংস হয় রিপু আধার।
সপ্ত ঘোড়ায় সজ্জিত রথে শমন আসে
মহাকালের অনিবার্য আদেশে
ব্যষ্টি মানুষ হারায় নির্বিশেষে।।

0 মন্তব্যসমূহ