ভারতবর্ষ // পিঙ্কু চন্দ

 

ভারতবর্ষ 

পিঙ্কু চন্দ


একটা দেশ অসংখ্য নদী,আর

রক্তের আলপনা আঁকা স্বাধীনতা 

প্রাচীন বনস্পতির শাখা--প্রশাখায়

রকমারি পাখির সম্মালিত কূজন

এক বহমান নদীর প্রবাহ সংগীত। 

ঋদ্ধ বনস্পতির শীতল ছায়া তলে 

বহুদূর বিস্তৃত নিবিড় জনপথ 

বাতাসে বাতাসে ওড়ে ত্রিবর্ণ পতাকা


একটা দেশ অসংখ্য নদী, আর 

অগণন সেতু

আমার জন্ম ঘ্রাণ,  ঘামে ভেজা মাটি

একদিন রক্তে ভিজে এনেছিল স্বাধীনতা।


আমার বিষাদ এবং হর্ষ

আকাশ মাটি এবং সর্বস্ব

নাম রেখেছি ভারত বর্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ