রমা চন্দ্র
প্রশ্নপত্র
'স্বাধীনতা দিবস' এর প্রাক্কালে
একটি পত্র রাখি সাজানো বেদির তলে,
পত্রে লেখা একটি লাইন-
'স্বাধীনতা' তুমি মাত্র একটি 'দিবস' হয়ে আসো,
'প্রতিদিন' হয়ে কেন আসো না ?
আমরা তোমায় বরণ করি, স্মরণ করি,
সাজানো বেদি পুষ্পে ভরি,
পতাকা উত্তোলন করি,
'জাতীয় সঙ্গীত' এ আকাশ বাতাস ভরিয়ে তুলি,
গর্বিত হয়ে বলি, 'অশ্রু সিক্ত রক্ত ঝরানো স্বাধীনতা,
তুমি জীবনের চেয়ে দামি'।
কত আয়োজন দান ধ্যান রকমারি-
তোমায় ধরে রাখব বলেই
তবুও তুমি দাও কই ধরা ?
রয়ে গেলে সেই অধরা !

0 মন্তব্যসমূহ