সঞ্জয় দত্ত
শ্রেষ্ঠত্ব
শ্রেষ্ঠ তুমি রবী
তোমার ওই চেনা পথ
আমরা অনুসরণ করি।
হৃদয়ের উচ্চ দেশে
প্রভাবিত করি,
লেখার শুরুতে
তোমায় প্রণাম করি।
তুমিই কবির প্রাণ
তোমার লেখার মধুরতায়
হলো মনের টান।
বিশ্বের শ্রেষ্ঠ প্রদীপ
প্রজ্বলিত তোমার আলোয়,
চার দেওয়ালের শিক্ষা
শিখিয়েছ বেশ ভালোই।

0 মন্তব্যসমূহ