বিশ্বজিৎ মুখার্জ্জী
২২ শে শ্রাবণ
অনন্তকাল রবীন্দ্রনাথ রবে বিশ্ববাসীর অন্তরে,
রবে নিরবে পাঠকের হৃদের গভীরে।
অসীম সীমার বাঁধনে তুমি বন্ধনহীন,
তুমি কালজয়ী সঙ্গীতস্রষ্ঠা বাহিরে অচিন।
কাব্যের সৃষ্টি তোমায় কর'ল অমর,
বাঙ্গালী মননে তুমি চির অবিনশ্বর।
মুক্ত হস্তে করলে সাহিত্য বিতরণ,
প্রতিনিয়ত তাই করি মোরা আহরণ।
বহিবিশ্বেও ফোটালে তুমি কুসুম কনক,
কাব্যে স্রষ্ঠা,তুমিই সাহিত্যের জনক।
ভাব জগতে দৃঢ় বাস্তব পথচারী,
সত্য স্রষ্ঠা তুমি কাব্যের পূজারী।
তুমি কাব্যের ভান্ডার জ্ঞানের রত্নাকর,
তবচরণে সহস্রবার মাথা হোক গড়।
গীতাঞ্জলি লিখে হলে বিশ্বে আলোড়িত,
নোবেলের সাথে সাথে জগৎ সমাদৃত।
বাইশে শ্রাবণ হল রবিযুগের অবসান,
অমৃতেসুরায় নতূনেরে দিয়ে গেলে আহ্বান।

0 মন্তব্যসমূহ